উদ্দীপকে চিত্র 'ক' এ প্রদর্শিত সমাবেশটি কোন ধরনের ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-ক' এ প্রদর্শিত সমাবেশটি হলো কৃষক মাঠ স্কুল। কৃষক মাঠ স্কুল হলো কৃষি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার একটি কেন্দ্র। একদল কৃষক কৃষাণিকে আনুষ্ঠানিকভাবে হাতেকলমে ফসল ব্যবস্থাপনার উপর সেখানে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে গড়ে তোলা হয়। একটি বিদ্যালয়ের মাধ্যমে ৫০ জন কৃষক কৃষাণিকে একটি মৌসুমের পুরো সময় ধরে ২০টি অধিবেশনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকদের কাছ থেকে তত্ত্বীয় ও ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে কৃষকেরা একাকী বা দলীয়ভাবে প্রদর্শনী প্লট স্থাপন করে । সংশ্লিষ্ট বিষয়ে হাতেকলমে শিক্ষা গ্রহণ করে । উদ্দীপকে প্রদর্শিত চিত্র-ক এ একজন প্রশিক্ষক কৃষক কৃষাণিদেরকে আনুষ্ঠানিকভাবে কৃষি ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দিচ্ছেন। সুতরাং চিত্র-ক এ প্রদর্শিত সমাবেশটি দ্বারা কৃষক মাঠ স্কুল বুঝানো হয়েছে ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকে চিত্র 'ক' এ প্রদর্শিত সমাবেশটি কোন ধরনের ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর