শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্র-২ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তিতে কীভাবে ভূমিকা রাখছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের চিত্র-২ এ প্রদর্শিত চিত্রটি হলো মোবাইল ফোন এর । কৃষির তথ্য ও সেবা প্রাপ্তিতে মোবাইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । নিচে তা ব্যাখ্যা করা হলো— মোবাইল ফোন তথ্য প্রযুক্তির বিপ্লবে একটি কার্যকর হাতিয়ার। কৃষিক্ষেত্রে মোবাইলভিত্তিক কৃষি তথ্য সেবা প্রদানের লক্ষ্যে কৃষি তথ্য সার্ভিস, এটিআই প্রকল্প এবং বাংলালিংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এরই ধারাবাহিকতায় চলমান রয়েছে মোবাইল এসএমএস ভিত্তিক সেবা কার্যক্রম। সারাদেশে মাঠ পর্যায়ে কর্মরত কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি এবং কৃষকের কাছে তথ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষি কল সেন্টারে কৃষিবিষয়ক যেকোনো প্রশ্ন করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে সেসব সমস্যার সরাসরি সমাধান পাওয়া যাচ্ছে। এছাড়াও গ্রামীণফোনের সিআইসি এবং বাংলালিংক মোবাইল ফোনের (জিজ্ঞাসা ৭৬৭৬ নম্বরে) মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের একজন কৃষক তার ইউনিয়ন, উপজেলা ও জেলার নাম এবং মৃত্তিকা উর্বরতার তথ্য দিয়ে তার চাহিদা অনুযায়ী ফসলের জন্য সুষম সার সুপারিশ পেতে পারেন। এছাড়াও মোবাইল ফোন ব্যবহার করে কৃষি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকে সর্বশেষ কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকরা অবহিত হতে পারে। মোটকথা কৃষি সংক্রান্ত জরুরি তথ্য ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে মোবাইল ফোন খুবই সহায়ক ভূমিকা রাখছে। আর এভাবেই মোবাইল ফোন কৃষি তথ্য ও সেবা প্রাপ্তিতে অনবদ্য ভূমিকা রাখছে ।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

উদ্দীপকের চিত্র-২ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তিতে কীভাবে ভূমিকা রাখছে …

উদ্দীপক

নিচের চিত্রগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

Dhaka · 2018

উত্তর

যেসব উদ্ভিদের খাদ্য ও আর্থিক উপযোগিতা আছে এবং তুলনামূলক কম পরিচর্যার প্রয়োজন হলেও উঁচু-নিচু সব ধরনের জমিতে ব্যাপকভাবে চাষ করা হয় সেগুলোই হলো মাঠ ফসল। যেমন— ধান, গম, পাট ইত্যাদি ।

উত্তর

বসতবাড়ির আশেপাশে, রাস্তার পাশে, পতিত জমিতে, রেললাইনের পাশে, প্রতিষ্ঠানের আশেপাশেসহ বিভিন্ন সামাজিক এলাকায় যে বন গড়ে উঠে তাকে সামাজিক বন বলে । সামাজিক বন মানুষের ফলের চাহিদা পূরণ করে, ভূমিক্ষয় রোধ করে, কুটির শিল্প তৈরির কাঁচামাল সরবরাহ করে, জ্বালানি কাঠ পাওয়া যায়। এছাড়াও সামাজিক বনায়নের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় । এসব কারণেই সামাজিক বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকের চিত্র-২ এ প্রদর্শিত চিত্রটি হলো মোবাইল ফোন এর । কৃষির তথ্য ও সেবা প্রাপ্তিতে মোবাইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । নিচে তা ব্যাখ্যা করা হলো— মোবাইল ফোন তথ্য প্রযুক্তির বিপ্লবে একটি কার্যকর হাতিয়ার। কৃষিক্ষেত্রে মোবাইলভিত্তিক কৃষি তথ্য সেবা প্রদানের লক্ষ্যে কৃষি তথ্য সার্ভিস, এটিআই প্রকল্প এবং বাংলালিংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এরই ধারাবাহিকতায় চলমান রয়েছে মোবাইল এসএমএস ভিত্তিক সেবা কার্যক্রম। সারাদেশে মাঠ পর্যায়ে কর্মরত কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি এবং কৃষকের কাছে তথ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষি কল সেন্টারে কৃষিবিষয়ক যেকোনো প্রশ্ন করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে সেসব সমস্যার সরাসরি সমাধান পাওয়া যাচ্ছে। এছাড়াও গ্রামীণফোনের সিআইসি এবং বাংলালিংক মোবাইল ফোনের (জিজ্ঞাসা ৭৬৭৬ নম্বরে) মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের একজন কৃষক তার ইউনিয়ন, উপজেলা ও জেলার নাম এবং মৃত্তিকা উর্বরতার তথ্য দিয়ে তার চাহিদা অনুযায়ী ফসলের জন্য সুষম সার সুপারিশ পেতে পারেন। এছাড়াও মোবাইল ফোন ব্যবহার করে কৃষি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকে সর্বশেষ কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকরা অবহিত হতে পারে। মোটকথা কৃষি সংক্রান্ত জরুরি তথ্য ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে মোবাইল ফোন খুবই সহায়ক ভূমিকা রাখছে। আর এভাবেই মোবাইল ফোন কৃষি তথ্য ও সেবা প্রাপ্তিতে অনবদ্য ভূমিকা রাখছে ।

উত্তর

উদ্দীপকে প্রদর্শিত চিত্র-১ এবং চিত্র-২ দ্বারা যথাক্রমে কম্পিউটার ও মোবাইলকে বোঝানো হয়েছে । কৃষি তথ্যের সবচেয়ে বড় ভাণ্ডার হচ্ছে ইন্টারনেট। কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করে ওয়েবসাইট থেকে কৃষির বিভিন্ন তথ্য ও সমস্যার সমাধান সহজেই পাওয়া যায়। যেমন— কোনো জমিতে ফসল চাষে কতটুকু সার লাগবে তা জানার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রবেশ করে জানা যায়। কিন্তু এসব সুবিধা থাকার পরও কৃষি উন্নয়নে কম্পিউটার ততোটা উপযোগী নয় যতোটা উপযোগী মোবাইল ফোন। কারণ কৃষক পর্যায়ে কম্পিউটার খুব একটা পরিচিত নয় এবং এটা চালনা কৃষকদের জন্য সহজসাধ্যও নয়। যার ফলে বিরাট সুবিধা থাকার পরও কৃষক এর সুফল ভোগ করতে পারে না। পক্ষান্তরে, মোবাইল ফোন একেবারে গ্রাম্য পর্যায়ে সকল কৃষকের কাছেই আছে এবং সবাই তা চালনাও করতে পারে। যার মাধ্যম তারা অভিজ্ঞ কৃষক কিংবা কৃষি কর্মকর্তার সাথে কথা বলে কৃষি সেবা পেতে সক্ষম হন। এছাড়াও মোবাইল থেকে কৃষি কল সেন্টারে ১৬১২৪ নম্বরে ফোন করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক যেকোনো প্রশ্নের সরাসরি সমাধান বিনামূল্যে পেতেও সক্ষম হচ্ছেন । `অতএব, উপরোল্লিখিত আলোচনার প্রেক্ষিতে একথা স্পষ্টতই প্রতীয়মান হয় যে, কৃষি উন্নয়নে কম্পিউটারের তুলনায় মোবাইল ফোন অধিকতর উপযোগী।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 1 : বাংলাদেশের কৃষি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?

Dinajpur · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

Comilla · 2016

  • কৃষি
  • শিল্প
  • সেবা
  • বৈদেশিক কর্মসংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে- i. চাষাবাদ পদ্ধতি চিরাচরিত ii. পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য iii. বাজারজাতকরণ প্রয়োজন হয় নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারটি কী ধরনের?

Sylhet · 2017

  • সমবায় খামার
  • বাণিজ্যিক খামার
  • জীবননির্বাহী খামার
  • বিশেষায়িত খামার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। জনাব রফিকের সমস্যা সমাধানের উপায়- i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ii. উন্নত ধানের বীজ উদ্ভাবন iii. পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। উদ্দীপক অনুযায়ী জনাব রফিকের সমস্যা হলো—

Jessore · 2017

  • কৃষি প্রযুক্তির ব্যবহার
  • কৃষি পণ্যের বাজারজাতকরণ
  • শস্য বহুমুখীকরণ
  • অনুন্নত কৃষি বীজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। হকের মধ্যস্বত্বভোগীর কাজ হলো- i. কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা ii.. উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ করা iii. ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। উপরিউক্ত চিত্রটি কী নির্দেশ করে?

Rajshahi · 2017

  • সংরক্ষণ পদ্ধতি
  • ক্রয় পদ্ধতি
  • বিপণন পদ্ধতি
  • উৎপাদন পদ্ধতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় iii.. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসজলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উসময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন ন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।