সুজন মিয়ার উদ্যোগটি বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সুজন মিয়া গ্রামের কৃষকদের নিয়ে সামাজিক বনায়ন করেন । বাংলাদেশের প্রেক্ষাপটে সুজন মিয়ার উদ্যোগটি নিচে মূল্যায়ন করা হলো— বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব দিন দিন বেড়েই চলছে। এ বর্ধিত জনগোষ্ঠীর বাসস্থান, খাদ্য, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি চাহিদা পূরণ করতে দেশের বনজ সম্পদের উপর পড়েছে প্রচণ্ড চাপ। কোনো দেশের আয়তনের তুলনায় মোট যে পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন তার তুলনায় বাংলাদেশের বনভূমির পরিমাণ খুবই কম। আর জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের বৃক্ষ সম্পদের অভাব ক্রমশই বাড়ছে। দেশের ক্রমবর্ধমান এ ঘাটতি রোধে বনভূমির পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন । শুধু সরকারি ভূমিতে সম্পূর্ণভাবে বৃক্ষায়ন করে বনভূমির পরিমাণ বেশি উন্নীত করা দুরূহ। তাই সামাজিক বনায়নের মাধ্যমে দেশের মোট বনভূমির পরিমাণ বৃদ্ধি করতে হবে। উদ্দীপকের সুজন মিয়া গ্রামের কৃষকদের নিয়ে রাস্তায় বৃক্ষ রোপণ করে সামাজিক বনায়ন করে । বাংলাদেশের প্রেক্ষাপটে তার এ কার্যক্রম খুবই যুক্তিযুক্ত এবং গুরুত্বপূর্ণ ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
সুজন মিয়ার উদ্যোগটি বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর