শেয়ারFacebookWhatsApp

জুয়েল ও কাদেরের ঘুরে দেখা প্রতিষ্ঠানটির নাম কী ? প্রতিষ্ঠানটি কৃষকদেরকে কী ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে ? ব্যাখ্যা কর।

উত্তর: জুয়েল ও কাদেরের ঘুরে দেখা প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) শুধু ধান নিয়ে উচ্চতর গবেষণা করে এবং ধান চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান প্ৰদান করে। এ প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১০২টি ধানের জাত উদ্ভাবন করে সবুজ বিপ্লব ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। এছাড়াও ধানের রোগবালাই দমন, ধানের সার ব্যবস্থাপনা, ধানের উন্নত ও সহজ চাষাবাদ কৌশল উদ্ভাবন করে তা কৃষক পর্যায়ে পৌঁছে দিচ্ছে। শুধু তাই নয়, ধানের উন্নয়নমূলক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ধান বিষয়ক পুস্তিকা, ম্যানুয়াল, লিফলেট, জার্নাল ইত্যাদি প্রকাশ করে প্রতিষ্ঠানটি কৃষকদেরকে কৃষি তথ্য সেবা দিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি ধানের জমিতে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার ও নির্দেশনা প্রণয়ন করে । এছাড়াও এ প্রতিষ্ঠান আধুনিক কৃষি যন্ত্রপাতির উদ্ভাবন ও উন্নয়ন এবং শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের সহায়তা করছে। অতএব বলা যায় যে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃষকদেরকে কৃষিবিষয়ক বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

জুয়েল ও কাদেরের ঘুরে দেখা প্রতিষ্ঠানটির নাম কী ? প্রতিষ্ঠানটি কৃষক…

উদ্দীপক

জুয়েল ও কাদের দুই বন্ধু। লেখাপড়া শেষ করে গবেষণা প্রতিষ্ঠান দেখার উদ্দেশ্যে গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তারা সেখানে গিয়ে জানতে পারেন যে, প্রতিষ্ঠানটি কেবলমাত্র ধান নিয়ে গবেষণা করে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি বাষট্টি রকমের ধানের জাত উদ্ভাবন করেছে। যার অধিকাংশই উচ্চফলনশীল। এছাড়া প্রোটিন ও জিঙ্ক সমৃদ্ধ ধানের জাতও উদ্ভাবন করেছে। এভাবে প্রতিষ্ঠানটি কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছে। জুয়েল ও কাদের মনে করে ষোল কোটি মানুষের এ দেশে খাদ্য চাহিদা পূরণ করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Rajshahi · 2018

উত্তর

কৃষি তথ্য হলো কৃষি উৎপাদন, নতুন কলাকৌশল বা প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান ।

উত্তর

প্রথমবার আখ কাটার পর আখের গোড়া থেকে পুনরায় কুশি বের হওয়ার সুযোগ দিয়ে আখ চাষ করে আখ উৎপাদনকে মুড়ি আখ বা রেটুন চাষ বলে। রেটুন চাষ যেহেতু প্রথমবার আখ কাটার পর ঐ আখের গোড়া থেকে চাষ করা হয় সেক্ষেত্রে জমি চাষ ও বীজ বপনের প্রয়োজন হয় না। ফলে রেটুন চাষে জমি চাষ ও বীজ বপনের খরচ কমে যায়। এছাড়া মুড়ি আখে আগাম পরিপক্বতা আসে এবং চিনি ও গুড় আহরণও বেশি। এসব কারণে রেটুন ফসল চাষ লাভজনক ।

উত্তর

জুয়েল ও কাদেরের ঘুরে দেখা প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) শুধু ধান নিয়ে উচ্চতর গবেষণা করে এবং ধান চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান প্ৰদান করে। এ প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১০২টি ধানের জাত উদ্ভাবন করে সবুজ বিপ্লব ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। এছাড়াও ধানের রোগবালাই দমন, ধানের সার ব্যবস্থাপনা, ধানের উন্নত ও সহজ চাষাবাদ কৌশল উদ্ভাবন করে তা কৃষক পর্যায়ে পৌঁছে দিচ্ছে। শুধু তাই নয়, ধানের উন্নয়নমূলক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ধান বিষয়ক পুস্তিকা, ম্যানুয়াল, লিফলেট, জার্নাল ইত্যাদি প্রকাশ করে প্রতিষ্ঠানটি কৃষকদেরকে কৃষি তথ্য সেবা দিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি ধানের জমিতে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার ও নির্দেশনা প্রণয়ন করে । এছাড়াও এ প্রতিষ্ঠান আধুনিক কৃষি যন্ত্রপাতির উদ্ভাবন ও উন্নয়ন এবং শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের সহায়তা করছে। অতএব বলা যায় যে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃষকদেরকে কৃষিবিষয়ক বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

উত্তর

উদ্দীপকে জুয়েল ও কাদেরের দেখা গবেষণা প্রতিষ্ঠানটি অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর প্রধান কাজ হলো ধানের উন্নত নতুন জাত উদ্ভাবন করা। যার মাধ্যমে এ প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে । আমাদের দেশের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আবার আমাদের প্রধান খাদ্য হলো ভাত যা আমরা ধান থেকে পাই। তাই ধানের চাহিদা দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দেশের আবাদি জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে ফলে উন্নত জাতের উচ্চফলনশীল ধানের প্রয়োজন যা অল্প জমিতে বেশি ফলন দিবে। ব্রি এ পর্যন্ত ৯০টি জাতের ধান উদ্ভাবন করেছে । এর মাঝে উফশী ৮৫টি এবং হাইব্রিড জাত ৫টি। ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাতের ফলন হেক্টর প্রতি প্রায় ৫ – ১০ টন। এসব জাত তিন মৌসুমেই চাষ করা যায়। ফলে এ সকল ব্রি উদ্ভাবিত নতুন উন্নত উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকরা অল্প জমিতে অল্প সময়ে অধিক ধান উৎপাদন করতে পারবে। এছাড়াও ব্রি উদ্ভাবিত এসব জাত সুগন্ধময়, প্রোটিন ও জিঙ্কসমৃদ্ধ, লবণাক্ত ও খরাসহিষ্ণু। এসব ধান চাষ করে বাড়তি জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করাও সম্ভব হবে। পরিশেষে উপর্যুক্ত আলোচনা থেকে একথা বলা যায় যে, ব্রি অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন, উন্নত ও উচ্চফলনশীল এবং খাদ্য উপাদান সমৃদ্ধ ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতে দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য অবদান রাখবে বা প্রভাব ফেলবে ।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 1 : বাংলাদেশের কৃষি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?

Dinajpur · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

Comilla · 2016

  • কৃষি
  • শিল্প
  • সেবা
  • বৈদেশিক কর্মসংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে- i. চাষাবাদ পদ্ধতি চিরাচরিত ii. পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য iii. বাজারজাতকরণ প্রয়োজন হয় নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারটি কী ধরনের?

Sylhet · 2017

  • সমবায় খামার
  • বাণিজ্যিক খামার
  • জীবননির্বাহী খামার
  • বিশেষায়িত খামার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। জনাব রফিকের সমস্যা সমাধানের উপায়- i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ii. উন্নত ধানের বীজ উদ্ভাবন iii. পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। উদ্দীপক অনুযায়ী জনাব রফিকের সমস্যা হলো—

Jessore · 2017

  • কৃষি প্রযুক্তির ব্যবহার
  • কৃষি পণ্যের বাজারজাতকরণ
  • শস্য বহুমুখীকরণ
  • অনুন্নত কৃষি বীজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। হকের মধ্যস্বত্বভোগীর কাজ হলো- i. কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা ii.. উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ করা iii. ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। উপরিউক্ত চিত্রটি কী নির্দেশ করে?

Rajshahi · 2017

  • সংরক্ষণ পদ্ধতি
  • ক্রয় পদ্ধতি
  • বিপণন পদ্ধতি
  • উৎপাদন পদ্ধতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় iii.. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসজলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উসময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন ন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।