রফিক সাহেব তার বন্ধুকে যে প্রক্রিয়ায় সার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে বলেছিলেন তার কার্যপদ্ধতি লিখ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রফিক সাহেব যে প্রক্রিয়ায় তার বন্ধুকে সার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে বলেছিলেন তা হলো মোবাইল ফোনে কৃষি তথ্য সেবা। নিম্নে মোবাইল ফোনে কৃষি তথ্য সেবা এর কার্যপদ্ধতি লিখা হলো- মোবাইল ফোন তথ্য প্রযুক্তির বিপ্লবে একটি কার্যকর হাতিয়ার। কৃষিক্ষেত্রে মোবাইলভিত্তিক কৃষি তথ্য সেবা প্রদানের লক্ষ্যে কৃষি তথ্য সার্ভিস, এটিআই প্রকল্প এবং বাংলালিংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এরই ধারাবাহিকতায় চলমান রয়েছে মোবাইল এসএমএস ভিত্তিক সেবা কার্যক্রম। সারাদেশে মাঠ পর্যায়ে কর্মরত কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি এবং কৃষকের কাছে তথ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষি কল সেন্টারে কৃষিবিষয়ক যেকোনো প্রশ্ন করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে সেসব সমস্যার সরাসরি সমাধান পাওয়া যাচ্ছে। এছাড়াও গ্রামীণফোনের সিআইসি এবং বাংলালিংক মোবাইল ফোনের (জিজ্ঞাসা ৭৬৭৬ নম্বরে) মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের একজন কৃষক তার ইউনিয়ন, উপজেলা ও জেলার নাম এবং মৃত্তিকা উর্বরতার তথ্য দিয়ে তার চাহিদা অনুযায়ী ফসলের জন্য সুষম সার সুপারিশ পেতে পারেন। এছাড়াও মোবাইল ফোন ব্যবহার করে কৃষি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকে সর্বশেষ কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকরা অবহিত হতে পারে ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
রফিক সাহেব তার বন্ধুকে যে প্রক্রিয়ায় সার ব্যবস্থাপনা সম্পর্কে জান…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর