ছকে উল্লিখিত ফসল-১ এবং ফসল-২ এর মধ্যে কোনটি চাষ করা অধিক লাভজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও ।
উত্তর: উদ্দীপকে ছকে উল্লেখিত ফসল-১ ও ফসল-২ হলো যথাক্রমে মাঠ ফসল ও উদ্যান ফসল। মাঠ ও উদ্যান ফসলের মধ্যে উদ্যান ফসল চাষ করা অধিক লাভজনক । নিচে এর সপক্ষে যুক্তি দেখানো হলো : সাধারণত বাগানে, সীমিত জমিতে, বন্যামুক্ত উঁচু ও মাঝারি উঁচু জমিতে যেসব ফসলের প্রতিটি গাছকে বিশেষ যত্নসহকারে চাষ করা হয়, সেগুলোকে উদ্যান ফসল বলে। উদ্যান ফসল সাধারণত অল্প জায়গায় ব্যবসায়িক পরিসরে চাষ করা যায় । এজন্য এর উৎপাদন ব্যয় বেশি হলেও মাঠ ফসল থেকে লাভও বেশি। মাঠ ফসল হিসেবে আমরা সাধারণত দানা, ডাল, মসলা, আঁশ, চিনি জাতীয় ফসলের চাষ করে থাকি। অর্থনৈতিক দিক থেকে যার বাজার মূল্য অনেক কম। অন্যদিকে উদ্যান ফসল হিসেবে চাহিদা ও দাম দেশে-বিদেশে ব্যাপক । দেখা যায় যে, এক বিঘা ধান বা পাট চাষে কৃষকের লাভ হয় ১২–১৫ হাজার টাকা অথচ একই পরিমাণ জমিতে ফুল চাষে কৃষকের ৩৫-৪০ হাজার টাকা হতে লক্ষ টাকা পর্যন্ত লাভ হয়। এছাড়া বিভিন্ন কুটির শিল্পের কাঁচামাল হিসেবে উদ্যান ফসল ব্যবহৃত হওয়ায় এর বাজার মূল্য মাঠ ফসল থেকে বেশি পাওয়া যায় । সুতরাং উপরের আলোচনা হতে দেখা যায় যে, মাঠ ফসলের তুলনায় উদ্যান ফসল চাষ করা অধিক লাভজনক ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
ছকে উল্লিখিত ফসল-১ এবং ফসল-২ এর মধ্যে কোনটি চাষ করা অধিক লাভজনক? তো…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর