কৃষক আবিরের জমিতে ফসলের উৎপাদন কম হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কৃষক আবিরের জমিতে ক্ষারীয় মাটির কারণে ফসল উৎপাদন কম হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের কৃষক আবিরের বাড়ি পটুয়াখালী জেলায় যা উপকূলীয় এলাকায় অবস্থিত। এ অঞ্চলের মাটি ক্ষারীয় হয়। ক্ষারীয় মাটির যেহেতু জৈব পদার্থ ও কর্দম কণা বিচ্ছুরিত হয়ে যায়, সেহেতু মাটির কণাগুলো একে অপরের সাথে খুব কাছাকাছি আকৃষ্ট হয়ে জমাট বেঁধে যায়। এ মাটিতে বিনিময়ক্ষম সোডিয়ামের পরিমাণ ১৫% এর বেশি। ক্ষারীয় মাটির সচ্ছিদ্রতা থাকে না এবং পানি ও অক্সিজেনের চলাচল বা সরবরাহ স্তিমিত বা নিয়ন্ত্রিত হয়ে যায়; তখন গাছের বৃদ্ধি হয় না। এছাড়া ক্ষারীয় মাটিতে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের সহজলভ্যতা বাধাগ্রস্ত হয়। ফলে ধান গাছে ফসফরাস, জিংক এবং লৌহের অভাব দেখা দেয় এবং বোরনের বিষক্রিয়া হয়। ক্ষারীয় মাটিতে ধান গাছের বৃদ্ধি স্তিমিত হয়ে যায় এবং মরা শিষ উৎপন্ন হয়। অর্থাৎ ক্ষারীয় মাটি ধান চাষের জন্য উপযুক্ত না হওয়ায় ফলন কম হয়। সুতরাং উদ্দীপকের কৃষক আবিরের জমির মাটির ক্ষারত্বের কারণে ফসল উৎপাদন কম হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
কৃষক আবিরের জমিতে ফসলের উৎপাদন কম হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর