আরমান আলী কীভাবে তার উল্লিখিত জমিকে অধিকতর ফসল চাষের উপযোগী করলেন?
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আরমান আলী বাড়ির কাছের জমিতে মাঠ ফসলের ভালো ফলন পেলেও নদীর ধারের জমিতে তেমন ভালো ফলন পান না। কারণ নদীর ধারের জমি বেলে মাটি যা মাঠ ফসলসহ বেশির ভাগ ফসল চাষের উপযোগী নয়। আরমান আলী তার জমিকে অধিকতর ফসল চাষের উপযোগী করতে হলে মাটি বেলে থেকে দোআঁশে পরিবর্তন করতে হবে। জমিকে অধিকতর ফসল উপযোগী করতে আরমান আলী যেভাবে তার জমির মাটি বেলে থেকে দোআঁশে পরিবর্তন করেন তা বর্ণনা করা হলো— এঁটেল মাটি প্রয়োগ : এঁটেল মাটিতে এঁটেল কণা থাকে। এক্ষেত্রে বেলে মাটির উপরিস্তরে ৫-৭ সে. মি. পুরু করে এঁটেল মাটি প্রয়োগ য়. করে ভালোভাবে বেলে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। সবুজ সার প্রয়োগ : বেলে মাটিতে ধৈঞ্চা বা অন্য কোনো শিমজাতীয় গাছ চাষ করে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সবুজ সার প্রয়োগে বেলে মাটি দোআঁশ মাটিতে পরিণত হয়। খামারজাত সার প্রয়োগ : এক্ষেত্রে হেক্টর প্রতি ১০ থেকে ১৫ টন বা তার বেশি পরিমাণ খামারজাত সার প্রয়োগ করে জমিতে চাষ দিতে হয়। কেঁচো সার প্রয়োগ : জৈব দ্রব্য/গোবর/হাঁস-মুরগির বিষ্ঠা ইত্যাদিতে কেঁচো সার ব্যবহার করে যে সার করা হয় তাকে কেঁচো সার বলে। বেলে মাটিতে হেক্টর প্রতি ১০-১৫ টন কেঁচো সার ব্যবহার করা যেতে পারে। জৈব সার প্রয়োগ গোবর, কম্পোষ্ট, হাঁস-মুরগির বিষ্ঠা ইত্যাদি জৈব সার হেক্টর প্রতি ১০-১৫ টন বা তার বেশি জৈব সার ব্যবহার করা যেতে পারে ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
আরমান আলী কীভাবে তার উল্লিখিত জমিকে অধিকতর ফসল চাষের উপযোগী করলেন?
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর