উদ্দীপকে উল্লিখিত ফসলের ক্ষেত্রগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফসলগুলো হলো— আমন ধান ও সবজি যা যথাক্রমে মাঠ ফসল ও উদ্যান ফসল। নিচে মাঠ ফসল ও উদ্যান ফসলের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো— ১. মাঠ ফসলের ক্ষেত্রে এক সাথে সাধারণত অনেক বেশি জমিতে চাষ করা যায়। অন্যদিকে উদ্যান ফসলের ক্ষেত্রে একসাথে সাধারণত কম জমিতে চাষ করা যায় । ২. মাঠ ফসলের ক্ষেত্রে প্রতিটি গাছের/চারার পৃথক পৃথক পরিচর্যার প্রয়োজন না হলেও উদ্যান ফসলের ক্ষেত্রে প্রতিটি গাছের পৃথক পৃথক পরিচর্যা করা হয়। ৩. মাঠ ফসলের ক্ষেত্রে ফসলে বেশি করে নিবিড় যত্নের প্রয়োজন হয় না। অন্যদিকে উদ্যান ফসলের ক্ষেত্রে ফসলে বেশি করে নিবিড় যত্নের প্রয়োজন হয় ৷ ৪. মাঠ ফসলের ক্ষেত্রে কোনো প্রকার বেড়া বা ঘেরার প্রয়োজন না হলেও উদ্যান ফসলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেড়া/ঘেরা দিতে হয়। ৫. মাঠ ফসলের ক্ষেত্রে মাঠ ফসলের বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়। অন্যদিকে উদ্যান ফসলের ক্ষেত্রে রোপণকালে আলাদা আলাদা গর্ত করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রতিটি গাছে খুঁটি দিতে হয় । ৬. মাঠ ফসলের ক্ষেত্রে সমস্ত মাঠের ফসল এক সাথে কর্তন/সংগ্রহ করা হয়। অন্যদিকে উদ্যান ফসলের ক্ষেত্রে সব ফসল এক সাথে পরিপক্ব হয় না। তাই ধাপে ধাপে সংগ্রহ করা হয়। ৭. মাঠ ফসলের ক্ষেত্রে মাঠ ফসল সাধারণত শুষ্ক অবস্থায় ব্যবহার করা হয়। অন্যদিকে উদ্যান ফসলের ক্ষেত্রে উদ্যান ফসল সাধারণত তাজা অবস্থায় ব্যবহার করা হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফসলের ক্ষেত্রগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর