চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি কৃষি উন্নয়নে অধিকতর উপযোগী ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্র-১ এবং চিত্র-২ দ্বারা যথাক্রমে কম্পিউটার ও মোবাইলকে বোঝানো হয়েছে । কৃষি তথ্যের সবচেয়ে বড় ভাণ্ডার হচ্ছে ইন্টারনেট। কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করে ওয়েবসাইট থেকে কৃষির বিভিন্ন তথ্য ও সমস্যার সমাধান সহজেই পাওয়া যায়। যেমন— কোনো জমিতে ফসল চাষে কতটুকু সার লাগবে তা জানার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রবেশ করে জানা যায়। কিন্তু এসব সুবিধা থাকার পরও কৃষি উন্নয়নে কম্পিউটার ততোটা উপযোগী নয় যতোটা উপযোগী মোবাইল ফোন। কারণ কৃষক পর্যায়ে কম্পিউটার খুব একটা পরিচিত নয় এবং এটা চালনা কৃষকদের জন্য সহজসাধ্যও নয়। যার ফলে বিরাট সুবিধা থাকার পরও কৃষক এর সুফল ভোগ করতে পারে না। পক্ষান্তরে, মোবাইল ফোন একেবারে গ্রাম্য পর্যায়ে সকল কৃষকের কাছেই আছে এবং সবাই তা চালনাও করতে পারে। যার মাধ্যম তারা অভিজ্ঞ কৃষক কিংবা কৃষি কর্মকর্তার সাথে কথা বলে কৃষি সেবা পেতে সক্ষম হন। এছাড়াও মোবাইল থেকে কৃষি কল সেন্টারে ১৬১২৪ নম্বরে ফোন করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক যেকোনো প্রশ্নের সরাসরি সমাধান বিনামূল্যে পেতেও সক্ষম হচ্ছেন । `অতএব, উপরোল্লিখিত আলোচনার প্রেক্ষিতে একথা স্পষ্টতই প্রতীয়মান হয় যে, কৃষি উন্নয়নে কম্পিউটারের তুলনায় মোবাইল ফোন অধিকতর উপযোগী।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি কৃষি উন্নয়নে অধিকতর উপযোগী ? তোমা…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর