চিত্রে প্রদর্শিত উদ্ভিদটি কোন জাতীয় ফসল ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে প্রদর্শিত উদ্ভিদটি হলো বেগুন গাছ যা একটি উদ্যান জাতীয় ফসল । উদ্যান ফসল বলতে সেসব ফসলকে বোঝায় যেসব ফসল উদ্যানে বেড়াযুক্ত অবস্থায় নিবিড় পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয়। উদ্যান ফসল বসতবাড়ির আশেপাশে উর্বর জমিতে আবাদ করা হয় । উদ্যান ফসল চাষাবাদে লাভ বেশি এবং ঝুঁকি কম। তবে গাছগুলোকে তুলনামূলকভাবে বেশি যত্ন নিতে হয় এবং প্রতিটি গাছকে আলাদা আলাদাভাবে যত্ন নিতে হয়। একত্রে লাগালেও মাঠের সকল ফসল ধাপে ধাপে পরিপক্ব ও সংগ্রহ করতে হয়। বেগুন একটি ফলজাতীয় উদ্যান ফসল। এটি সাধারণত কাঁচা অবস্থায় সবজি হিসেবে তরকারী রান্না করতে ব্যবহৃত হয়। উদ্যান ফসল হওয়ার কারণে বেগুন উৎপাদনে মাঠের/বাগানের চতুর্দিকে বেড়া নির্মাণ করতে হয়। অতএব, উপর্যুক্ত বৈশিষ্ট্যাবলি থাকার কারণে এ কথা বলা যায়, বেগুন একটি উদ্যান ফসল ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত উদ্ভিদটি কোন জাতীয় ফসল ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর