জামান সাহেবের লাভবান হওয়ার ক্ষেত্রে কৃষি কর্মকর্তার পরামর্শের যথার্থতা মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জামান সাহেব কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক সবজি চাষ করে লাভবান হন। নিচে কৃষি কর্মকর্তার পরামর্শের যথার্থতা মূল্যায়ন করা হলো— বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষির বিভিন্ন ক্ষেত্রের মধ্যে মাঠ ফসল ও উদ্যান ফসল অন্তর্ভুক্ত। দেশের মোট আবাদি জমির ৭০ ভাগ জমিতে মাঠ ফসল চাষ করা হয়। যেমন— ধান, পাট, গম ইত্যাদি। কিন্তু মাঠ ফসলের উৎপাদন খরচ বেশি, ঝুঁকি বেশি ও দাম কম। অপরদিকে উদ্যান ফসলের মধ্যে উল্লেখযোগ্য ফসল সবজি চাষে উৎপাদন খরচ অনেক কম। বাড়ির আশেপাশে, পতিত জমিতে এমনকি সামান্য একটু জায়গা হলেই সবজি চাষ করা যায়। সবজি চাষে কীটনাশক, সার-বিষ 'কম লাগে বিধায় একদিকে যেমন উৎপাদন খরচ কম হয় অন্যদিকে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না। সময়মতো সেচ এবং পরিমাণমতো উপযুক্ত বালাইনাশক ব্যবহার করলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। উৎপাদন মৌসুমে সবজির চাহিদা ও দাম দুটিই বেশি থাকে তাই বাজারে বিক্রি করে অনেক অর্থও উপার্জন করা যায়। এছাড়াও অমৌসুমে সবজির উৎপাদন ও যোগান কম কিন্তু চাহিদা বেশি থাকায় সে সময় সবজি চাষ করলে তা বাজারে বহুগুণ বেশি মূল্যে বিক্রি করা যায়। আর কৃষি কর্মকর্তার এসব পরামর্শ মোতাবেক সবজি চাষ করে জামান সাহেব লাভবান হন । সুতরাং জামান সাহেবের সবজি চাষ করে লাভবান হওয়ার ক্ষেত্রে কৃষি কর্মকর্তার পরামর্শ খুবই যৌক্তিক, উপযুক্ত ও ফলপ্রসূ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
জামান সাহেবের লাভবান হওয়ার ক্ষেত্রে কৃষি কর্মকর্তার পরামর্শের যথার…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর