কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন?
ক. ক্ষারত্ব সংশোধনে
খ. অম্লত্ব সংশোধনে
গ. লবণাক্ততা দূরীকরণে
ঘ. পানি ধারণ ক্ষমতা বাড়াতে
উত্তর: অম্লত্ব সংশোধনে
ব্যাখ্যা: জমির অম্লত্ব কমানোর জন্য চুন একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। কারণ রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহারে মাটিতে অম্লত্ব সৃষ্টি হয়। চুন প্রয়োগের ফলে মাটিতে H+ এর পরিমাণ কমে এবং OH- এর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অম্লত্ব হ্রাস পায়। মৃত্তিকায় ব্যবহার উপযোগী চুন দ্রব্যগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট (CaCO3), ক্যালসিয়াম অক্সাইড (CaO) ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca(OH)2।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · MCQ