উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি হলো কৃত্রিম অঙ্গজ প্রজনন। যা জোড়কলম অর্থাৎ গ্রাফটিংকে বুঝানো হয়েছে। এতে সম্পূর্ণভাবে মাতৃগুণসম্পন্ন গাছ তৈরি করা যায়। নিচে জোড়কলম বা গ্রাফটিং প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো-
যে প্রকার কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে একটি উদ্ভিদের (সিয়ন) একটি শাখা অপর একটি উদ্ভিদের শাখার (স্টক) সাথে যুক্ত করে প্রথম উদ্ভিদটির কলম সৃষ্টি করা হয় তাকে জোড়কলম বা গ্রাফটিং বলে। জোড়কলম পদ্ধতিতে দুটি উদ্ভিদের প্রয়োজন হয়। যে উদ্ভিদের কলম সৃষ্টি করা হয় সেটি উন্নত গুণসম্পন্ন হয়। একে সিয়ন বা পর শাখা বলে এবং যে উদ্ভিদটির সাহায্যে কলম সৃষ্টি করা হয় তাকে স্টক বলে। এরূপ কলম করা নতুন উদ্ভিদের বৈশিষ্ট্য নির্ভর করে সিয়নের উপর স্টকের উপর নয়। সিয়নকে ধরে রাখাই স্টকের কাজ উদাহরণস্বরূপ, আম, জাম, লিচু, পেয়ারা, কুল প্রভৃতি ফল সৃষ্টিকারী উদ্ভিদ এবং চাঁপা, ম্যাগনোলিয়া প্রভৃতি ফুল ।