শেয়ারFacebookWhatsApp

অ্যাপোগ্যামী কী?

উত্তর: ডিম্বাণু ব্যতীত ভ্রূণথলির অন্য যে কোনো কোষ থেকে ভ্রৃণসৃষ্টির মাধ্যমে কার্যক্ষম বীজ উৎপন্ন হলে তাকে অ্যাপোগ্যামি বলে।এক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়। Allium-এ এরূপ লক্ষ্য করা যায়।

HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · সৃজনশীল

অ্যাপোগ্যামী কী?

উদ্দীপক

question image

Dhaka · 2019

উত্তর

ইন্টারফেরন হলো ভাইরাস প্রতিরােধকারী, প্রােটিন জাতীয়, উচ্চ আনবিক ওজন সম্পন্ন রাসায়নিক পদার্থ ।

উত্তর

ডিম্বাণু ব্যতীত ভ্রূণথলির অন্য যে কোনো কোষ থেকে ভ্রৃণসৃষ্টির মাধ্যমে কার্যক্ষম বীজ উৎপন্ন হলে তাকে অ্যাপোগ্যামি বলে।এক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়। Allium-এ এরূপ লক্ষ্য করা যায়।

উত্তর

উদ্দীপকে A হলো কর্মক্ষম স্ত্রীরেণু এবং B হলো ডিম্বাণু। কর্মক্ষম স্ত্রীরেণু থেকে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া হলো স্ত্রীগ্যামিটোফাইট। নিচে এটি ব্যাখা করা হলো-এক্ষেত্রে ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ হতে মায়োসিস প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু গঠিত হয়। যার মধ্যে উপরের তিনটি নষ্ট হয়ে যায় এবং নিচেরটি কার্যকরী থাকে। কার্যকরী স্ত্রীরেণু নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয়াস দুটি স্ত্রীরেণু কোষের দুই মেরুতে অবস্থান করে। প্রতিটি মেরুর নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়ে চারটি করে নিউক্লিয়াস গঠন করে। প্রতিটি নিউক্লিয়াস অল্প সাইটোপ্লাজম এবং হালকা প্রাচীর দিয়ে আবৃত থাকে । ইতোমধ্যে স্ত্রীরেণুকোষটি একটি দুইমেরুযুক্ত থলির ন্যায় অঙ্গে পরিণত হয় এবং এর প্রতি মেরুতে ৪টি করে মোট ৮টি নিউক্লিয়াস থাকে। এ অবস্থায় প্রতি মেরু হতে একটি করে নিউক্লিয়াস থলির মাঝখানে চলে আসে এবং পরস্পর মিলিত হয়, যাকে ফিউশন নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয়।ভ্রূণথলির যে মেরু ডিম্বকরক্রের দিকে থাকে সে মেরুর তিনটি নিউক্লিয়াসকে একত্রে এগ অ্যাপারেটাস বা ডিম্বাণু যন্ত্র বা গর্ভযন্ত্র বলে। ডিম্বাণু যন্ত্রের মাঝখানের নিউক্লিয়াসটি বড় থাকে, একে এগ, ওভাম, ডিম্বাণু বা স্ত্রীগ্যামিট বলা হয়। এভাবেই কর্মক্ষম স্ত্রীরেণু থেকে ডিম্বাণু তৈরি হয় ।

উত্তর

উদ্দীপকের B হলো ডিম্বাণু। ডিম্বাণু ছাড়াও উদ্ভিদের প্রজনন সম্ভব। যে প্রক্রিয়ায় উদ্ভিদ এক বা একাধিক উদ্ভিদ তৈরি করে, তাকে উদ্ভিদ প্রজনন বলে।তিনটি উপায়ে উদ্ভিদের প্রজনন ঘটে, যথা-যৌন জনন, অযৌন জনন ও অঙ্গজ জনন।শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে যে বংশবৃদ্ধি হয় সেটি যৌন জনন।শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ছাড়া অন্য সব ধরনের বংশবৃদ্ধি প্রক্রিয়া হলো অযৌন জনন প্রক্রিয়া।কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াও প্রজনন ঘটতে পারে অ্যাপোগ্যামির মাধ্যমে। ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য যেকোনো কোষ যেমন- সহকারি কোষ, প্রতিপাদকোষ ইত্যাদি থেকে ভ্রণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলে। এক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়। অ্যাপোগ্যামিতে, গ্যামেটোফাইট নিষিক্তকরণের স্বাভাবিক প্রক্রিয়াকে বাইপাস করে এবং সরাসরি একটি স্পোরোফাইটে বিকশিত হয়। এটি বিভিন্ন কারণের কারণে ঘটতে পারে, যেমন নিষিক্তকরণের ব্যর্থতা বা গ্যামেটোফাইটের নির্দিষ্ট কোষের সক্রিয়করণ যা নিষিক্তকরণ ছাড়াই স্পোরোফাইটে বিকাশ করতে সক্ষম। কিছু ফার্ণ, শ্যাওলা, Allium ইত্যাদিতে অ্যাপোগ্যামি দেখা যায়।সুতরাং বলা যায়, ডিম্বাণু ছাড়াও প্রজনন ঘটতে পারে।
HSCBiology 1st PaperChapter 10: উদ্ভিদ প্রজননDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকের প্রক্রিয়ার সঠিক ক্রম কোনটি?

Comilla · 2016

  • স্বপরাগায়ন → ইমাস্কুলেশন → ক্রসিং → ব্যাগিং
  • ক্রসিং → স্বপরাগায়ন→ ইমাস্কুলেশন → ব্যাগিং
  • স্বপরাগায়ন → ইমাস্কুলেশন → ব্যাগিং → ক্রসিং
  • ক্রসিং → স্বপরাগায়ন → ব্যাগিং → ইমাস্কুলেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকের 'XX^{\prime} চিহ্নিত কোষ কয় নিউক্লিয়াস বিশিষ্ট?

Comilla · 2016

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক Q হলো-

Sylhet · 2016

  • হ্যাপ্লয়েড
  • ডিপ্লয়েড
  • ট্রিপ্লয়েড
  • টেট্রাপ্লয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক P সৃষ্টি হয় কোনটি হতে?

Sylhet · 2016

  • ডিম্বাণু
  • গৌন নিউক্লিয়াস
  • প্রতিপাদ কোষ
  • সহকারী কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.চিত্রের কোন অংশে মায়োসিস সংঘটিত হয়?

Chittagong · 2016

  • A
  • B
  • C
  • D

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চিত্রের 'AA^{\prime} চিহ্নিত অংশ নিষেকের পর রূপান্তরিত হয় কোনটিতে?

Chittagong · 2016

  • ফল
  • বীজ
  • ফলত্বক
  • সস্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.পরাগ বিসরণের আগে ফুলের পুংকেশর অপসারণ প্রক্রিয়াকে কী বলে?

Jessore · 2016

  • ক্রসিং
  • ব্যাগিং
  • লেবেলিং
  • ইমাস্কুলেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলে?

Chittagong · 2016

  • অ্যাগামোস্পার্মি
  • অ্যাপোগ্যামি
  • অ্যাপোস্পোরি
  • অ্যান্ড্রোজেনেসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটিতে সাইয়ন (Scion) ব্যবহৃত হয়?

Comilla · 2016

  • শাখা কলম
  • দাবা কলম
  • জোড় কলম
  • গুটি কলম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিম্নের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে?

Dhaka · 2016

  • পাথরকুঁচি
  • মিষ্টি আলু
  • পটল
  • আদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটি পুংগ্যামিট সৃষ্টি হয়?

Barisal · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়?

Barisal · 2016

  • গর্ভাশয়
  • সেকেন্ডারি নিউক্লিয়াস
  • ডিম্বক
  • ডিম্বাণু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের প্রক্রিয়ার সঠিক ক্রম কোনটি?উদ্দীপকের 'X [গণিত] চিহ্নিত কোষ কয় নিউক্লিয়াস বিশিষ্ট?শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক Q হলো-শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক P সৃষ্টি হয় কচিত্রের কোন অংশে মায়োসিস সংঘটিত হয়?চিত্রের 'A [গণিত] চিহ্নিত অংশ নিষেকের পর রূপান্তরিত হয় কোনটিতে?পরাগ বিসরণের আগে ফুলের পুংকেশর অপসারণ প্রক্রিয়াকে কী বলে?নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলে?কোনটিতে সাইয়ন (Scion) ব্যবহৃত হয়?নিম্নের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে?সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটি পুংগ্যামিট সৃষ্টি হয়?নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।