গ্রাফটিং বলতে কী বুঝ?
উত্তর: যে প্রকার কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতিতে একটি উদ্ভিদের (সিয়ন) একটি শাখা অপর একটি উদ্ভিদের শাখার (স্টক) সাথে যুক্ত করে প্রথম উদ্ভিদটির কলম তৈরি করা হয় তাকে জোড় কলম বা গ্রাফটিং বলা হয়। জোড় কলম পদ্ধতিতে দুটি উদ্ভিদের প্রয়োজন হয় । যে উদ্ভিদের কলম সৃষ্টি করা হয় সেটি উন্নত গুণসম্পন্ন হয়। একে সিয়ন বলে এবং যে উদ্ভিদটির সাথে কলম বা জোড়া দেয়া হয় তাকে স্টক বলে। এরূপ কলম করা নতুন উদ্ভিদের বৈশিষ্ট্য নির্ভর করে সিয়নের উপর, স্টকের উপর নয়। সিয়নকে ধারণ করাই স্টকের কাজ। যেমন— আম, জাম, লিচু, পেয়ারা, কুল প্রভৃতি ফল সৃষ্টিকারী উদ্ভিদ এবং চাঁপা, ম্যাগনোলিয়া প্রভৃতি ফুল ।
HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · সৃজনশীল
গ্রাফটিং বলতে কী বুঝ?
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর