বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের 'B [গণিত] প্রক্রিয়ায় উদ্ভিদ সৃষ্টির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] প্রক্রিয়াটি হলো কৃত্রিম সংকরায়ন প্রক্রিয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে কৃত্রিম সংকরায়ন প্রক্রিয়াটি উদ্ভিদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- কৃত্রিম প্রজনন প্রক্রিয়া হলো একটি জনপ্রিয় পদ্ধতি, যা প্রয়োগের মাধ্যমে নতুন নতুন উচ্চ ফলনশীল উদ্ভিদ সৃষ্টি করে ব্যাপক উন্নয়ন ঘটানো সম্ভব। কৃত্রিম প্রজনন পদ্ধতিতে মূলত এক বা একাধিক জিনগত বৈশিষ্ট্য ভিন্ন দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস ঘটিয়ে নতুন ভ্যারাইটি উদ্ভাবন করা যায়, যার মাধ্যমে সৃষ্টি করা হয় অসংখ্য উন্নত ফলনশীল ফসল। উন্নত ফলনশীল প্রকরণগুলো অধিকাংশই আবার রোগ ও খরা প্রতিরোধক্ষম। প্রতিবছর পৃথিবীতে উন্নত ফলনশীল প্রকরণগুলোর কারণে লক্ষ লক্ষ টন ফসল উৎপাদন বেড়ে চলছে। একর প্রতি ফলন বাড়ছে বহুগুণ যা কৃষকের ভাগ্য উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়াও পূর্বে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ফসল নষ্ট হয়ে যেত ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হতো। আবার ফসলকে পোকামাকড় হতে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ ডলারের ওষুধ প্রয়োগ করতে হতো। কৃত্রিম প্রজননের মাধ্যমে উদ্ভাবিত জাত বর্তমানে রোগ প্রতিরোধক্ষম হওয়ায় ওষুধ প্রয়োগের তেমন প্রয়োজন হয় না। এর ফলে খরচ কম হয়। অথচ ফসল বেশি পাওয়া যায়। উপরের আলোচনা থেকে প্রতিয়মান হয় যে, বাংলাদেশের প্রেক্ষাপটে উন্নত উদ্ভিদ সৃষ্টির লক্ষ্যে কৃত্রিম সংকরায়ন পদ্ধতির গুরুত্ব অপরিসীম।
HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের 'B প্রক্রিয়ায় উদ্ভিদ সৃষ্টির গু…
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর