নিষেকের পর উদ্দীপক চিত্র 'B [গণিত] এর পরিবর্তনের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র 'B [গণিত] হলো স্ত্রী গ্যামেটোফাইট । চিত্রের বিভিন্ন অংশের নিষেকোত্তর পরিণতি নিচে বিশ্লেষণ করা হলো-- চিত্রে ডিম্বক রন্ধ্রের দিকে বিদ্যমান ডিম্বাণু নিষেকের পর জাইগোটে পরিণত হয়। নিষেকের ফলে হ্যাপ্লয়েড (n) ডিম্বাণুর সাথে হ্যাপ্লয়েড (n) শুক্রাণুর যৌন মিলনের ফলে যে ডিপ্লয়েড (n + n =2n) কোষের সূচনা হয় তাকে জাইগোট বা উস্পোর বলে। নিষিক্ত ডিম্বাণু তথ্য জাইগোটই হলো স্পোরোফাইটের প্রথম কোষ। জাইগোট তার চারপাশে একটি প্রাচীর নিঃসৃত করে এবং কিছু সময় সুপ্ত অবস্থায় থাকে। সুপ্ত অবস্থা কেটে গেলে এতে মাইটোটিক বিভাজন হয় এবং বিভাজনের মাধ্যমে ভ্রুনে পরিণত হয়। মাঝের নিউক্লিয়াসটি হলো সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াসের (2n) সাথে একটি শুক্রাণুর (n) মিলনে ট্রিপ্লয়েড (3n) এন্ডোম্পার্ম নিউক্লিয়াস গঠিত হয় তা বার বার বিভাজন ও বিকাশের মাধ্যমে সষ্য বা এন্ডোম্পার্ম টিস্যু গঠন করে। ডিম্বাণুর পাশের দুটি কোষকে সহকারী কোষ বলে যা নিষেকের পর নষ্ট হয়ে যায়। অপরদিকে ডিম্বকমূলে অবস্থিত কোষ তিনটিকে বলা হয় প্রতিপাদ কোষ। এ প্রতিপাদ কোষ তিনটি নিষেকের পর নষ্ট হয়ে যায়। নিষেকের পর ভ্রুনথলি বা স্ত্রী গ্যামিটোফাইট বিভিন্ন ধরনের বিভাজন ও পরিবর্তনের মাধ্যমে বীজে পরিণত হয়।
HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · সৃজনশীল
নিষেকের পর উদ্দীপক চিত্র 'B এর পরিবর্তনের তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর