শেয়ারFacebookWhatsApp

প্রোথ্যালাস কী?

উত্তর: ফার্ণের লিঙ্গধর বা গ্যামিটোফাইটিক পর্যায়ের হৃৎপিণ্ডকার সবুজ উদ্ভিদ দেহই হলো প্রোথ্যালাস।

HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · সৃজনশীল

প্রোথ্যালাস কী?

Dhaka · 2017

উত্তর

ফার্ণের লিঙ্গধর বা গ্যামিটোফাইটিক পর্যায়ের হৃৎপিণ্ডকার সবুজ উদ্ভিদ দেহই হলো প্রোথ্যালাস।

উত্তর

নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি তথা নতুন জীব সৃষ্টির পদ্ধতিকে পার্থেনোজেনেসিস বলে। বোলতা, মৌমাছি, রটিফার ইত্যাদি প্রাণিদেহে এবং স্পাইরোগাইরা, মিউকর, ফার্ন প্রভৃতি উদ্ভিদদেহে এ ধরনের জনন পরিলক্ষিত হয়। পার্থেনোজেনেসিস দু'প্রকার। যথা- হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস ও ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'YY^{\prime} চিহ্নিত অংশটি হলো ডিম্বাণু। ভূণথলির অভ্যন্তরে ডিম্বাণু সৃষ্টির বিভিন্ন ধাপ চিত্রসহ নিম্নে বর্ণনা করা হলো- ডিম্বকের অভ্যন্তরে ভ্রূণপোষক টিস্যুর মাঝে একটি ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ (2n) মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড (n) স্ত্রীরেণু গঠন করে। এদের মধ্যে তিনটি নষ্ট হয়ে যায় এবং একটি মাত্র কার্যক্ষম থাকে। কার্যকর স্ত্রীরেণু নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়ে স্ত্রীরেণু কোষের দু'মেরুতে অবস্থান নেয়। প্রতিটি মেরুর নিউক্লিয়াস পরপর দু'বার বিভাজিত হয়ে চারটি করে নিউক্লিয়াস গঠন করে। স্ত্রীরেণু কোষটি দু'মেরুযুক্ত থলির মতো অঙ্গে পরিণত হয় এবং এর প্রতি মেরুতে চারটি করে মোট আটটি নিউক্লিয়াস অবস্থান করে যাকে ভূণথলি বলে। এ অবস্থায় দু'মেরু। থেকে একটি নিউক্লিয়াস মাঝখানে পরস্পর মিলিত হয়ে সেকেন্ডারী নিউক্লিয়াস গঠন করে। ভূণথলির মধ্যে ডিম্বকরন্দ্রের দিকে তিনটি নিউক্লিয়াসের মাঝখানে বড় নিউক্লিয়াসটিকে ডিম্বাণু, দু'পাশের দুটি নিউক্লিয়াসকে সাহায্যকারী নিউক্লিয়াস এবং ডিম্বকমূলের দিকের তিনটি নিউক্লিয়াসকে প্রতিপাদ নিউক্লিয়াস এবং ভ্রূণথলি, ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদ নিউক্লিয়াস ও. সেকেন্ডারি নিউক্লিয়াসকে সম্মিলিতভাবে স্ত্রী গ্যামিটোফাইট বলে। এভাবেই ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিত্রটি হলো ডিম্বকের অভ্যন্তরে একটি পূর্ণাঙ্গ ভূণথলির। এর বিভিন্ন অংশের নিষেকোত্তর পরিণতি নিম্নে বিশ্লেষণ করা হলো- নিষেকের পর ডিম্বকরন্দ্র পরিবর্তিত হয়ে বীজরন্দ্রে পরিণত হয়। ডিম্বকনাভী পরিবর্তিত হয়ে বীজনাভীতে পরিণত হয়। ডিম্বক নাড়ী পরিবর্তিত হয়ে বীজবৃন্তে পরিণত হয়। এক্সাইন ও ইন্টাইনে পরিবর্তিত হয়ে যথাক্রমে টেস্টা ও টেগমেন তৈরি করে। নিষেকের পরে ভ্রূণপোষক বা নিউসেলাস নষ্ট হয়ে যায় অথবা পেরিস্পার্মে পরিণত হয়। সস্য নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে সস্য বা এন্ডোস্পার্ম তৈরি হয়। সাহায্যকারী কোষ এবং প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়। নিষেকের পর গর্ভাশয় পরিবর্তিত হয়ে ফলে পরিণত হয়। গর্ভাশয় প্রাচীর পরিবর্তিত হয়ে তৈরি হয় ফলত্বক। ডিম্বক পরিবর্তিত হয়ে বীজে পরিণত হয়। ডিম্বকের বহিঃত্বক রূপান্তরিত হয়ে বীজ বহিঃত্বক এবং ডিম্বক অন্তঃত্বক রূপান্তরিত হয়ে বীজ অন্তঃত্বক তৈরি করে। ডিম্বাণু পরিবর্তিত হয়ে তৈরি হয় ভূণ। এটি বীজের অভ্যন্তরে থাকে। এভাবে চিত্রের বিভিন্ন অংশ পরিবর্তিত হয়ে ফল তৈরি করে। সপুষ্পক উদ্ভিদের জনন কোষ দুটি গঠিত হওয়ার পর এদের মিলন ঘটলে ফুলের গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকসমূহ বীজে পরিণত হয়। বীজ উদ্ভিদের বংশ রক্ষা করে এবং বংশ বৃদ্ধি করে। নিষেকের মাধ্যমে উক্ত পরিবর্তন না ঘটলে ফল ও বীজের সৃষ্টি হতো না। ফলে খাদ্যের অভাবে প্রাণিকুল বিশেষ করে মানবজাতি ধ্বংস হয়ে যেতো।
HSCBiology 1st PaperChapter 10: উদ্ভিদ প্রজননDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকের প্রক্রিয়ার সঠিক ক্রম কোনটি?

Comilla · 2016

  • স্বপরাগায়ন → ইমাস্কুলেশন → ক্রসিং → ব্যাগিং
  • ক্রসিং → স্বপরাগায়ন→ ইমাস্কুলেশন → ব্যাগিং
  • স্বপরাগায়ন → ইমাস্কুলেশন → ব্যাগিং → ক্রসিং
  • ক্রসিং → স্বপরাগায়ন → ব্যাগিং → ইমাস্কুলেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকের 'XX^{\prime} চিহ্নিত কোষ কয় নিউক্লিয়াস বিশিষ্ট?

Comilla · 2016

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক Q হলো-

Sylhet · 2016

  • হ্যাপ্লয়েড
  • ডিপ্লয়েড
  • ট্রিপ্লয়েড
  • টেট্রাপ্লয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক P সৃষ্টি হয় কোনটি হতে?

Sylhet · 2016

  • ডিম্বাণু
  • গৌন নিউক্লিয়াস
  • প্রতিপাদ কোষ
  • সহকারী কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.চিত্রের কোন অংশে মায়োসিস সংঘটিত হয়?

Chittagong · 2016

  • A
  • B
  • C
  • D

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চিত্রের 'AA^{\prime} চিহ্নিত অংশ নিষেকের পর রূপান্তরিত হয় কোনটিতে?

Chittagong · 2016

  • ফল
  • বীজ
  • ফলত্বক
  • সস্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.পরাগ বিসরণের আগে ফুলের পুংকেশর অপসারণ প্রক্রিয়াকে কী বলে?

Jessore · 2016

  • ক্রসিং
  • ব্যাগিং
  • লেবেলিং
  • ইমাস্কুলেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলে?

Chittagong · 2016

  • অ্যাগামোস্পার্মি
  • অ্যাপোগ্যামি
  • অ্যাপোস্পোরি
  • অ্যান্ড্রোজেনেসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটিতে সাইয়ন (Scion) ব্যবহৃত হয়?

Comilla · 2016

  • শাখা কলম
  • দাবা কলম
  • জোড় কলম
  • গুটি কলম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিম্নের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে?

Dhaka · 2016

  • পাথরকুঁচি
  • মিষ্টি আলু
  • পটল
  • আদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটি পুংগ্যামিট সৃষ্টি হয়?

Barisal · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়?

Barisal · 2016

  • গর্ভাশয়
  • সেকেন্ডারি নিউক্লিয়াস
  • ডিম্বক
  • ডিম্বাণু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের প্রক্রিয়ার সঠিক ক্রম কোনটি?উদ্দীপকের 'X [গণিত] চিহ্নিত কোষ কয় নিউক্লিয়াস বিশিষ্ট?শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক Q হলো-শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক P সৃষ্টি হয় কচিত্রের কোন অংশে মায়োসিস সংঘটিত হয়?চিত্রের 'A [গণিত] চিহ্নিত অংশ নিষেকের পর রূপান্তরিত হয় কোনটিতে?পরাগ বিসরণের আগে ফুলের পুংকেশর অপসারণ প্রক্রিয়াকে কী বলে?নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলে?কোনটিতে সাইয়ন (Scion) ব্যবহৃত হয়?নিম্নের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে?সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটি পুংগ্যামিট সৃষ্টি হয়?নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।