উদ্দীপকের E বস্তুর বিকাশ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত "E" দ্বারা পরাগরেণুর পরিস্ফুটনকে বুঝানো হয়েছে। নিচে পরাগরেণুর বিকাশ বা পরিস্ফুটন বর্ণনা করা হলো— ফুলের তৃতীয় এবং জননে অপরিহার্য অন্যতম স্তবককে পুংস্তবক বলে । এক বা একাধিক পুংকেশর নিয়ে এ স্তবক গঠিত। প্রতিটি পুংকেশর পুংদন্ত এবং মাথায় স্ফীত পরাগধানী নিয়ে গঠিত। পরাগধানীর দুটি খন্ডের মাঝখানে একটি যোজনী থাকে। পরিণত পরাগধানী অনেকটা চারকোণাবিশিষ্ট প্রতিটি কোণে ভিতরের দিকে কিছু কোষ আশেপাশের কোষ থেকে আকারে বড় হয়। এসব কোষকে আর্কিম্পোরিয়াল কোষ বলে। এদের ঘন সাইটোপ্লাজম ও বড় নিউক্লিয়াস থাকে। আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে পরিধির দিকে দেয়ালকোষ এবং কেন্দ্রে দিকে প্রাথমিক জননকোষে পরিণত হয়। দেয়াল কোষ হতে পরে ৩ - ৫ স্তরবিশিষ্ট প্রাচীর গঠিত হয়। পরাগধানীর প্রাচীর ঘেরা এ অংশকে পরাগথলি বলে। প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তর হলো ট্যাপেটাম। প্রাথমিক জননকোষ পরাগমাতৃকোষ হিসেবে কাজ করতে পারে।
HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · সৃজনশীল
উদ্দীপকের E বস্তুর বিকাশ বর্ণনা কর।
উদ্দীপক

Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর