উদ্দীপকের A অংশ থেকে B অংশটি তৈরির প্রক্রিয়া বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে A হলো কর্মক্ষম স্ত্রীরেণু এবং B হলো ডিম্বাণু। কর্মক্ষম স্ত্রীরেণু থেকে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া হলো স্ত্রীগ্যামিটোফাইট। নিচে এটি ব্যাখা করা হলো-এক্ষেত্রে ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ হতে মায়োসিস প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু গঠিত হয়। যার মধ্যে উপরের তিনটি নষ্ট হয়ে যায় এবং নিচেরটি কার্যকরী থাকে। কার্যকরী স্ত্রীরেণু নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয়াস দুটি স্ত্রীরেণু কোষের দুই মেরুতে অবস্থান করে। প্রতিটি মেরুর নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়ে চারটি করে নিউক্লিয়াস গঠন করে। প্রতিটি নিউক্লিয়াস অল্প সাইটোপ্লাজম এবং হালকা প্রাচীর দিয়ে আবৃত থাকে । ইতোমধ্যে স্ত্রীরেণুকোষটি একটি দুইমেরুযুক্ত থলির ন্যায় অঙ্গে পরিণত হয় এবং এর প্রতি মেরুতে ৪টি করে মোট ৮টি নিউক্লিয়াস থাকে। এ অবস্থায় প্রতি মেরু হতে একটি করে নিউক্লিয়াস থলির মাঝখানে চলে আসে এবং পরস্পর মিলিত হয়, যাকে ফিউশন নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয়।ভ্রূণথলির যে মেরু ডিম্বকরক্রের দিকে থাকে সে মেরুর তিনটি নিউক্লিয়াসকে একত্রে এগ অ্যাপারেটাস বা ডিম্বাণু যন্ত্র বা গর্ভযন্ত্র বলে। ডিম্বাণু যন্ত্রের মাঝখানের নিউক্লিয়াসটি বড় থাকে, একে এগ, ওভাম, ডিম্বাণু বা স্ত্রীগ্যামিট বলা হয়। এভাবেই কর্মক্ষম স্ত্রীরেণু থেকে ডিম্বাণু তৈরি হয় ।
HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · সৃজনশীল
উদ্দীপকের A অংশ থেকে B অংশটি তৈরির প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর