কৃষি অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় পদ্ধতি কীভাবে ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় পদ্ধতি দ্বারা টিস্যু কালচারকে বুঝানো হয়েছে। কৃষি অর্থনীতিতে টিস্যু কালচার পদ্ধতিটি যে ভূমিকা পালন করে তা নিচে ব্যাখ্যা করা হলো- গবেষণাগারে বা কৃত্রিম উপায়ে কাচের পাত্রে জীবাণুমুক্ত পরিবেশে কৃত্রিম পুষ্টি মাধ্যমে উদ্ভিদের বিভাজনক্ষম কোষ, টিস্যু বা অঙ্গের বৃদ্ধি, বিভাজন এবং প্রতিপালন ঘটানোর নামই টিস্যু কালচার। উপায়ে চারা তৈরির ক্ষেত্রে এটি একটি উন্নত ও আধুনিক পদ্ধতি। মির বর্তমানে উদ্যানবিদ্যা এবং কৃষিবিদ্যায় টিস্যু কালচার কৌশলসমূহ প্রয়োগ করে উন্নত উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। টিস্যু কালচার পদ্ধতিতে একটি উদ্ভিদের একটি কোষ, টিস্যু বা অঙ্গ ব্যবহার করে অনুরূপ উদ্ভিদ সৃষ্টি করা হয় । এর মাধ্যমে অল্প জায়গায় অনেক উদ্ভিদ সৃষ্টি করা যায়। টিস্যু কালচারের মাধ্যমে গাজর, আলফা আলফা প্রভৃতি গাছের অল্প জায়গায় অসংখ্য ভ্রূণ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে রোগমুক্ত চারা উৎপাদন ও দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার নিশ্চিত করার মাধ্যমে মাতৃ উদ্ভিদের গুণাগুণ অক্ষুন্ন রাখা হচ্ছে। দেহকোষের সংকরায়ন, সোমাক্লোনাল ড্যারিয়েশন, ট্রান্সজেনিক উদ্ভিদ ও সংকরায়ন জীববৈচিত্র্য সৃষ্টির প্রধান পদ্ধতিসমূহ। এদের সফলতার জন্য টিস্যু কালচার অপরিহার্য অনুষঙ্গ। অন্যদিকে হ্যাপ্লয়েড উদ্ভিদ শুধুমাত্র টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমেই করা সম্ভব। Σ ডি সা উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে, টিস্যু কালচার মাতৃ উদ্ভিদের সকল গুণাগুণ বজায় রেখে নতুন উদ্ভিদের সৃষ্টির পাশাপাশি কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · সৃজনশীল
কৃষি অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় পদ্ধতি কীভাবে ভূমিকা পাল…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর