উদ্দীপকে উল্লিখিত চিত্র M এর বিকাশ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত M হলো স্ত্রী গ্যামিটোফাইট। নিচে স্ত্রীগ্যামিটোফাইট এর বিকাশ বর্ণনা করা হলো- স্ত্রীরেণু মাতৃকোষ স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই স্ত্রীরেণু মাতৃকোষ টি মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করে। সবচেয়ে নিচের কোষটি ছাড়া বাকি তিনটি নষ্ট হয়ে যায়। সবচেয়ে নিচের কার্যকরী স্ত্রীরেণু বৃদ্ধি পেয়ে ক্রমশ ভ্রুনথলি তে পরিণত হয়। ভ্রুনথলি নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং ভ্রুনথলির দুই মেরুতে অবস্থান নেয়। এরপরে দুটি নিউক্লিয়াসের প্রতিটি পরপর দুইবার বিভক্ত হয়ে চারটি করে মোট আটটি নিউক্লিয়াস সৃষ্টি করে এবং ভ্রুনথলি দুই মেরুতে অবস্থান নেয় পরবর্তীতে দুই মেরু থেকে একটি করে মোট দুটি নিউক্লিয়াস মাঝখানে এসে মিলিত হয়ে গৌণ নিউক্লিয়াস সৃষ্টি করে।ভ্রুনথলির ডিম্বকরন্ধ্রের দিকের কোষ তিনটিকে গর্ভযন্ত্র বলে। এর মাঝের কোষটি বড় একে ডিম্বাণু বলে। ডিম্বাণুর দুই পাশে দুটি কোষকে সহকারী কোষ বলে। গর্ভযন্ত্রের বিপরীত দিকের কোষ তিনটিকে প্রতিপাদ বলে।ভ্রূণথলি,এতে অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদ নিউক্লিয়াস এবং সেকেন্ডারি নিউক্লিয়াস মিলে স্ত্রী গ্যামিটোফাইট গঠিত হয়।
HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্র M এর বিকাশ বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর