শেয়ারFacebookWhatsApp

উদ্ভিদে ফল ও বীজ তৈরিতে উদ্দীপকে উল্লিখিত চিত্র দুটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দিপকের চিত্র দুটি হলো উদ্ভিদের পুং গ্যামিটোফাইট এবং স্ত্রী গ্যামিটোফাইট এর। এদের মিলনের ফলে উদ্ভিদে শস্য তথা ফল এবং বীজ উৎপন্ন হয় । পরাগনালিকা হতে ভ্রূণথলিতে নিক্ষিপ্ত দুটি ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামিটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামিটের মিলন প্রক্রিয়াকে দ্বিনিষেক প্রক্রিয়া বলে।দ্বিনিষেক আবৃতবীজী উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য। এ প্রক্রিয়ায় একটি পুংগ্যামিট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপর একটি পুংগ্যামিট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়; ফলে ডিম্বাণু জাইগোটে পরিণত হয় এবং ডিপ্লয়েড অবস্থাপ্রাপ্ত হয় কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস ট্রিপ্লয়েড অবস্থাপ্রাপ্ত হয়। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি শুক্রাণুর মিলনের ফলে যে ট্রিপ্লয়েড এন্ডোম্পার্ম নিউক্লিয়াস গঠিত হয় তা বার বার বিভাজন ও বিকাশের মাধ্যমে সস্য বা এন্ডোম্পার্ম টিস্যু গঠন করে। ফল সৃষ্টি : ফল হলো রূপান্তরিত গর্ভাশয় যা নিষেকের পর বিকশিত হয়। নিষেকের ফলে গর্ভাশয় উদ্দীপ্ত হয়ে ফলে পরিণত হয়। নিষেক শেষে পুষ্পের স্তবকগুলো নিস্তেজ হয়ে এক সময় ঝরে পরে। গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড শুকিয়ে যায়। গর্ভাশয় পরিপক্ক হয়ে মাতৃউদ্ভিদ থেকে পৃথকও হয়ে যায়। ফলের আকার, আকৃতি ও বৈশিষ্ট্যে রয়েছে সীমাহীন বৈচিত্র্য। প্রত্যেকটি উদ্ভিদের ফল দেখে তার উৎস উদ্ভিদকে নিশ্চিত করা যায়। ফল বীজকে পুষ্টি দান করে এবং বিসরণে বিভিন্নভাবে সাহায্য করে। ফল সৃষ্টির প্রধান উদ্দেশ্য বীজের বিস্তার ঘটানো । বীজ সৃষ্টি : ব্যক্তবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদে বীজ সৃষ্টি হয়। নিষেকের পর বিভিন্ন ধরনের বিভাজন ও পরিবর্তনের মাধ্যমে ডিম্বক ক্রমান্বয়ে বীজে পরিণত হয় । জাইগোটস্থ আদিভ্রূণ ক্রমবিভাজন ও পরিস্ফুটনের মাধ্যমে শেষ পর্যন্ত একটি ভ্রূণ গঠন করে। ভ্রূণে থাকে বীজপত্র , ভ্রূণকাণ্ড ও ভ্রূণমূল । একই সাথে সস্য বা এন্ডোস্পার্মও গঠিত হয়। ভ্রূণ পরিস্ফুটনের ভ্রূণপোষক টিস্যু ভ্রূণকে পুষ্টি দান করে, ফলে অধিকাংশ ক্ষেত্রেই এটি নিঃশেষ হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে এটি পরিভ্রূণ হিসেবে অবস্থান করে। কোনো কোনো ক্ষেত্রে এন্ডোস্পার্মও নিঃশেষ হয়ে যেতে পারে, এরূপ বীজকে অসস্যল বীজ বলে। নিষেকের পর ডিম্বকের অভ্যন্তরে এরূপ পরিবর্তনের সাথে সাথে ডিম্বকের ত্বক দুটি অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজত্বকে পরিণত হয়। রসালো ডিম্বকটি পানি হারিয়ে অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজে পরিণত হয়। এরূপ পরিবর্তনকালে কোনো কোনো ক্ষেত্রে বীজের একটি তৃতীয় স্তর সৃষ্টি হয়, যাকে এরিল (aril) বলে। লিচু, কাঠলিচু ও জায়ফলে এরূপ এরিল দেখা যায়। শাপলা বীজেও এরিল আছে। লিচু ও কাঠলিচুর এরিল হলো ভোজ্য অংশ। নিষেকের পর ডিম্বকটি বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত বড়, শক্ত ও শুষ্ক হয়ে একটি বীজে পরিণত হয়। অঙ্কুরোদগমের পর বীজ হতে প্রজাতি অনুযায়ী পূর্ণাঙ্গ উদ্ভিদ আত্মপ্রকাশ করে। সুতরাং এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে , চিত্র M ও N এর মিলনের ফলেই ফল, ও বীজ উৎপন্ন হয়।

HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · সৃজনশীল

উদ্ভিদে ফল ও বীজ তৈরিতে উদ্দীপকে উল্লিখিত চিত্র দুটির প্রয়োজনীয়তা…

উদ্দীপক

Diagram

Description automatically generated

Comilla · 2019

উত্তর

যে শোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রয়োজন হয় তাকে সক্রিয় শোষণ প্রক্রিয়া বলে।

উত্তর

খাদ্যজালের বিন্যাস সমন্বিত পিরামিড আকৃতির ছককে ইকোলজিক্যাল পিরামিড বা বাস্তুসংস্থানিক পিরামিড বলে। একটি ইকোসিস্টেমের উৎপাদকের তুলনায় প্রাথমিক খাদক এর সংখ্যা কম থাকে, আবার প্রাথমিক খাদক এর তুলনায় সেকেন্ডারি খাদক এর সংখ্যা আরো কম থাকে।খাদ্যস্তর গুলো এভাবে একটি অপরের সাথে সম্পর্কিত থাকে। বিভিন্ন ইকোসিস্টেমে খাদ্য শৃঙ্খল এর বিন্যাস সম্পর্কিত পিরামিড আকৃতির নকশাকে ইকোলজিক্যাল পিরামিড (ecological pyramid) বলা হয় ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত M হলো স্ত্রী গ্যামিটোফাইট। নিচে স্ত্রীগ্যামিটোফাইট এর বিকাশ বর্ণনা করা হলো- স্ত্রীরেণু মাতৃকোষ স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই স্ত্রীরেণু মাতৃকোষ টি মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করে। সবচেয়ে নিচের কোষটি ছাড়া বাকি তিনটি নষ্ট হয়ে যায়। সবচেয়ে নিচের কার্যকরী স্ত্রীরেণু বৃদ্ধি পেয়ে ক্রমশ ভ্রুনথলি তে পরিণত হয়। ভ্রুনথলি নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং ভ্রুনথলির দুই মেরুতে অবস্থান নেয়। এরপরে দুটি নিউক্লিয়াসের প্রতিটি পরপর দুইবার বিভক্ত হয়ে চারটি করে মোট আটটি নিউক্লিয়াস সৃষ্টি করে এবং ভ্রুনথলি দুই মেরুতে অবস্থান নেয় পরবর্তীতে দুই মেরু থেকে একটি করে মোট দুটি নিউক্লিয়াস মাঝখানে এসে মিলিত হয়ে গৌণ নিউক্লিয়াস সৃষ্টি করে।ভ্রুনথলির ডিম্বকরন্ধ্রের দিকের কোষ তিনটিকে গর্ভযন্ত্র বলে। এর মাঝের কোষটি বড় একে ডিম্বাণু বলে। ডিম্বাণুর দুই পাশে দুটি কোষকে সহকারী কোষ বলে। গর্ভযন্ত্রের বিপরীত দিকের কোষ তিনটিকে প্রতিপাদ বলে।ভ্রূণথলি,এতে অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদ নিউক্লিয়াস এবং সেকেন্ডারি নিউক্লিয়াস মিলে স্ত্রী গ্যামিটোফাইট গঠিত হয়।

উত্তর

উদ্দিপকের চিত্র দুটি হলো উদ্ভিদের পুং গ্যামিটোফাইট এবং স্ত্রী গ্যামিটোফাইট এর। এদের মিলনের ফলে উদ্ভিদে শস্য তথা ফল এবং বীজ উৎপন্ন হয় । পরাগনালিকা হতে ভ্রূণথলিতে নিক্ষিপ্ত দুটি ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামিটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামিটের মিলন প্রক্রিয়াকে দ্বিনিষেক প্রক্রিয়া বলে।দ্বিনিষেক আবৃতবীজী উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য। এ প্রক্রিয়ায় একটি পুংগ্যামিট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপর একটি পুংগ্যামিট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়; ফলে ডিম্বাণু জাইগোটে পরিণত হয় এবং ডিপ্লয়েড অবস্থাপ্রাপ্ত হয় কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস ট্রিপ্লয়েড অবস্থাপ্রাপ্ত হয়। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি শুক্রাণুর মিলনের ফলে যে ট্রিপ্লয়েড এন্ডোম্পার্ম নিউক্লিয়াস গঠিত হয় তা বার বার বিভাজন ও বিকাশের মাধ্যমে সস্য বা এন্ডোম্পার্ম টিস্যু গঠন করে। ফল সৃষ্টি : ফল হলো রূপান্তরিত গর্ভাশয় যা নিষেকের পর বিকশিত হয়। নিষেকের ফলে গর্ভাশয় উদ্দীপ্ত হয়ে ফলে পরিণত হয়। নিষেক শেষে পুষ্পের স্তবকগুলো নিস্তেজ হয়ে এক সময় ঝরে পরে। গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড শুকিয়ে যায়। গর্ভাশয় পরিপক্ক হয়ে মাতৃউদ্ভিদ থেকে পৃথকও হয়ে যায়। ফলের আকার, আকৃতি ও বৈশিষ্ট্যে রয়েছে সীমাহীন বৈচিত্র্য। প্রত্যেকটি উদ্ভিদের ফল দেখে তার উৎস উদ্ভিদকে নিশ্চিত করা যায়। ফল বীজকে পুষ্টি দান করে এবং বিসরণে বিভিন্নভাবে সাহায্য করে। ফল সৃষ্টির প্রধান উদ্দেশ্য বীজের বিস্তার ঘটানো । বীজ সৃষ্টি : ব্যক্তবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদে বীজ সৃষ্টি হয়। নিষেকের পর বিভিন্ন ধরনের বিভাজন ও পরিবর্তনের মাধ্যমে ডিম্বক ক্রমান্বয়ে বীজে পরিণত হয় । জাইগোটস্থ আদিভ্রূণ ক্রমবিভাজন ও পরিস্ফুটনের মাধ্যমে শেষ পর্যন্ত একটি ভ্রূণ গঠন করে। ভ্রূণে থাকে বীজপত্র , ভ্রূণকাণ্ড ও ভ্রূণমূল । একই সাথে সস্য বা এন্ডোস্পার্মও গঠিত হয়। ভ্রূণ পরিস্ফুটনের ভ্রূণপোষক টিস্যু ভ্রূণকে পুষ্টি দান করে, ফলে অধিকাংশ ক্ষেত্রেই এটি নিঃশেষ হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে এটি পরিভ্রূণ হিসেবে অবস্থান করে। কোনো কোনো ক্ষেত্রে এন্ডোস্পার্মও নিঃশেষ হয়ে যেতে পারে, এরূপ বীজকে অসস্যল বীজ বলে। নিষেকের পর ডিম্বকের অভ্যন্তরে এরূপ পরিবর্তনের সাথে সাথে ডিম্বকের ত্বক দুটি অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজত্বকে পরিণত হয়। রসালো ডিম্বকটি পানি হারিয়ে অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজে পরিণত হয়। এরূপ পরিবর্তনকালে কোনো কোনো ক্ষেত্রে বীজের একটি তৃতীয় স্তর সৃষ্টি হয়, যাকে এরিল (aril) বলে। লিচু, কাঠলিচু ও জায়ফলে এরূপ এরিল দেখা যায়। শাপলা বীজেও এরিল আছে। লিচু ও কাঠলিচুর এরিল হলো ভোজ্য অংশ। নিষেকের পর ডিম্বকটি বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত বড়, শক্ত ও শুষ্ক হয়ে একটি বীজে পরিণত হয়। অঙ্কুরোদগমের পর বীজ হতে প্রজাতি অনুযায়ী পূর্ণাঙ্গ উদ্ভিদ আত্মপ্রকাশ করে। সুতরাং এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে , চিত্র M ও N এর মিলনের ফলেই ফল, ও বীজ উৎপন্ন হয়।
HSCBiology 1st PaperChapter 10: উদ্ভিদ প্রজনন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকের প্রক্রিয়ার সঠিক ক্রম কোনটি?

Comilla · 2016

  • স্বপরাগায়ন → ইমাস্কুলেশন → ক্রসিং → ব্যাগিং
  • ক্রসিং → স্বপরাগায়ন→ ইমাস্কুলেশন → ব্যাগিং
  • স্বপরাগায়ন → ইমাস্কুলেশন → ব্যাগিং → ক্রসিং
  • ক্রসিং → স্বপরাগায়ন → ব্যাগিং → ইমাস্কুলেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকের 'XX^{\prime} চিহ্নিত কোষ কয় নিউক্লিয়াস বিশিষ্ট?

Comilla · 2016

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক Q হলো-

Sylhet · 2016

  • হ্যাপ্লয়েড
  • ডিপ্লয়েড
  • ট্রিপ্লয়েড
  • টেট্রাপ্লয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক P সৃষ্টি হয় কোনটি হতে?

Sylhet · 2016

  • ডিম্বাণু
  • গৌন নিউক্লিয়াস
  • প্রতিপাদ কোষ
  • সহকারী কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.চিত্রের কোন অংশে মায়োসিস সংঘটিত হয়?

Chittagong · 2016

  • A
  • B
  • C
  • D

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চিত্রের 'AA^{\prime} চিহ্নিত অংশ নিষেকের পর রূপান্তরিত হয় কোনটিতে?

Chittagong · 2016

  • ফল
  • বীজ
  • ফলত্বক
  • সস্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.পরাগ বিসরণের আগে ফুলের পুংকেশর অপসারণ প্রক্রিয়াকে কী বলে?

Jessore · 2016

  • ক্রসিং
  • ব্যাগিং
  • লেবেলিং
  • ইমাস্কুলেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলে?

Chittagong · 2016

  • অ্যাগামোস্পার্মি
  • অ্যাপোগ্যামি
  • অ্যাপোস্পোরি
  • অ্যান্ড্রোজেনেসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটিতে সাইয়ন (Scion) ব্যবহৃত হয়?

Comilla · 2016

  • শাখা কলম
  • দাবা কলম
  • জোড় কলম
  • গুটি কলম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিম্নের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে?

Dhaka · 2016

  • পাথরকুঁচি
  • মিষ্টি আলু
  • পটল
  • আদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটি পুংগ্যামিট সৃষ্টি হয়?

Barisal · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়?

Barisal · 2016

  • গর্ভাশয়
  • সেকেন্ডারি নিউক্লিয়াস
  • ডিম্বক
  • ডিম্বাণু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের প্রক্রিয়ার সঠিক ক্রম কোনটি?উদ্দীপকের 'X [গণিত] চিহ্নিত কোষ কয় নিউক্লিয়াস বিশিষ্ট?শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক Q হলো-শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক P সৃষ্টি হয় কচিত্রের কোন অংশে মায়োসিস সংঘটিত হয়?চিত্রের 'A [গণিত] চিহ্নিত অংশ নিষেকের পর রূপান্তরিত হয় কোনটিতে?পরাগ বিসরণের আগে ফুলের পুংকেশর অপসারণ প্রক্রিয়াকে কী বলে?নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলে?কোনটিতে সাইয়ন (Scion) ব্যবহৃত হয়?নিম্নের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে?সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটি পুংগ্যামিট সৃষ্টি হয়?নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।