শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের A সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকের A সৃষ্টির প্রক্রিয়া অর্থাৎ পরাগরেণু থেকে পুংগ্যামিটোফাইট বা পুংগ্যামিট সৃষ্টির প্রক্রিয়া দেখানো হয়েছে। নিচে পুংগ্যামিট সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- পরাগরেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি অসম নিউক্লিয়াস তৈরি করে। বড়টিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস এবং ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। পরাগায়নের ফলে পরাগরেণু স্ত্রীকেশরের গর্ভমুন্ডে পতিত হয় এবং অঙ্কুরিত হয়, অর্থাৎ ইনটাইন বৃদ্ধি পেয়ে জার্মপোর দিয়ে নালিকার আকার বাড়তে থাকে। এ নালিকাকে পোলেন টিউব বলে। পোলেন টিউবের ভিতরে নালিকা নিউক্লিয়াস এবং পরে জনন নিউক্লিয়াস প্রবেশ করে। নালিকাটি গর্ভদন্ডের ভেতর ক্রমশ বাড়তে থাকে এবং গর্ভাশয়ের ভিতরে ডিম্বকরন্দ্র পর্যন্ত পৌঁছায়। ইতোমধ্যে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি পুংগ্যামেট সৃষ্টি করে। এভাবেই উদ্ভিদদেহে পরাগরেণু থেকে পুংগ্যামিটোফাইট তথা পুংগ্যামিট সৃষ্টি হয়।

HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন · সৃজনশীল

উদ্দীপকের A সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো।

Barisal · 2019

উত্তর

দুটি কোষের শুধু সাইটোপ্লাজমের মিশ্রণই সাইব্রিড।

উত্তর

একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি, একই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত একটি বৃহৎ ও পৃথকযোগ্য ইকোসিস্টেমকে বলা হয় বায়োম। প্রধানত ভূমিরূপ, জলবায়ু ও প্রধান ভেজিটেশন মিলিতভাবে এক একটি বায়োম সুনির্দিষ্ট করে। ইকোসিস্টেমকে যখন বিস্তৃতমাত্রায় প্রকাশ করা হয়, তখন তাকে বায়োম বলা হয়।

উত্তর

উদ্দীপকের A সৃষ্টির প্রক্রিয়া অর্থাৎ পরাগরেণু থেকে পুংগ্যামিটোফাইট বা পুংগ্যামিট সৃষ্টির প্রক্রিয়া দেখানো হয়েছে। নিচে পুংগ্যামিট সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- পরাগরেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি অসম নিউক্লিয়াস তৈরি করে। বড়টিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস এবং ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। পরাগায়নের ফলে পরাগরেণু স্ত্রীকেশরের গর্ভমুন্ডে পতিত হয় এবং অঙ্কুরিত হয়, অর্থাৎ ইনটাইন বৃদ্ধি পেয়ে জার্মপোর দিয়ে নালিকার আকার বাড়তে থাকে। এ নালিকাকে পোলেন টিউব বলে। পোলেন টিউবের ভিতরে নালিকা নিউক্লিয়াস এবং পরে জনন নিউক্লিয়াস প্রবেশ করে। নালিকাটি গর্ভদন্ডের ভেতর ক্রমশ বাড়তে থাকে এবং গর্ভাশয়ের ভিতরে ডিম্বকরন্দ্র পর্যন্ত পৌঁছায়। ইতোমধ্যে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি পুংগ্যামেট সৃষ্টি করে। এভাবেই উদ্ভিদদেহে পরাগরেণু থেকে পুংগ্যামিটোফাইট তথা পুংগ্যামিট সৃষ্টি হয়।

উত্তর

কৃত্রিম সংকরায়নের মাধ্যমে A ও B এর মিলন ঘটিয়ে অর্থাৎ পুং গ্যামিট ও স্ত্রী গ্যামিটের মিলন ঘটিয়ে ফসলের গুণগত মানের উন্নয়ন ঘটানো সম্ভব। কৃত্রিম সংকরায়নের মাধ্যমে বুনো প্রজাতির রোগ প্রতিরোধী বৈশিষ্ট্য আবাদী ফসলী উদ্ভিদের মধ্যে স্থানান্তর সম্ভব। এভাবে রোগ প্রতিরোধী ফসলী জাত উদ্ভাবন করে ফসলের ফলন বাড়ানো যায়। এছাড়া অল্প সময়ে অধিক ফলন পাওয়ার জন্য ফসলের আবাদকাল কৃত্রিম সংকরায়নের মাধ্যমে সংক্ষিপ্ত করা যায়, ফলে একই ফসল বছরে কয়েকবার উৎপাদন করা সম্ভব হচ্ছে। ফলে দেশের মোট খাদ্য উৎপাদন অনেকগুণ বৃদ্ধি পাচ্ছে, যা জিডিপিতে বিশেষ ভূমিকা রাখছে। কৃত্রিম প্রজননের মাধ্যমে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান ইতোমধ্যে ৩০ জাতের উচ্চ ফলনশীল ধান কৃষকের নিকট পৌঁছে দিতে সক্ষম হয়েছে। উন্নত মান সম্পন্ন বুনো জাতের সাথে ফসলী উদ্ভিদকে কৃত্রিম সংকরায়ন ঘটিয়ে ফসলী জাতকে উন্নত মানের জাতে পরিণত করা যায়। এভাবে ধান, গমের পাশাপাশি তৈল বীজ, ডাল, আঁশজাতীয় ফসল, আখ, শাকসবজি ও ফলজ উদ্ভিদের গুণগত মানের উন্নয়ন ঘটানো সম্ভব।
HSCBiology 1st PaperChapter 10: উদ্ভিদ প্রজনন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকের প্রক্রিয়ার সঠিক ক্রম কোনটি?

Comilla · 2016

  • স্বপরাগায়ন → ইমাস্কুলেশন → ক্রসিং → ব্যাগিং
  • ক্রসিং → স্বপরাগায়ন→ ইমাস্কুলেশন → ব্যাগিং
  • স্বপরাগায়ন → ইমাস্কুলেশন → ব্যাগিং → ক্রসিং
  • ক্রসিং → স্বপরাগায়ন → ব্যাগিং → ইমাস্কুলেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকের 'XX^{\prime} চিহ্নিত কোষ কয় নিউক্লিয়াস বিশিষ্ট?

Comilla · 2016

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক Q হলো-

Sylhet · 2016

  • হ্যাপ্লয়েড
  • ডিপ্লয়েড
  • ট্রিপ্লয়েড
  • টেট্রাপ্লয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক P সৃষ্টি হয় কোনটি হতে?

Sylhet · 2016

  • ডিম্বাণু
  • গৌন নিউক্লিয়াস
  • প্রতিপাদ কোষ
  • সহকারী কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.চিত্রের কোন অংশে মায়োসিস সংঘটিত হয়?

Chittagong · 2016

  • A
  • B
  • C
  • D

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চিত্রের 'AA^{\prime} চিহ্নিত অংশ নিষেকের পর রূপান্তরিত হয় কোনটিতে?

Chittagong · 2016

  • ফল
  • বীজ
  • ফলত্বক
  • সস্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.পরাগ বিসরণের আগে ফুলের পুংকেশর অপসারণ প্রক্রিয়াকে কী বলে?

Jessore · 2016

  • ক্রসিং
  • ব্যাগিং
  • লেবেলিং
  • ইমাস্কুলেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলে?

Chittagong · 2016

  • অ্যাগামোস্পার্মি
  • অ্যাপোগ্যামি
  • অ্যাপোস্পোরি
  • অ্যান্ড্রোজেনেসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটিতে সাইয়ন (Scion) ব্যবহৃত হয়?

Comilla · 2016

  • শাখা কলম
  • দাবা কলম
  • জোড় কলম
  • গুটি কলম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিম্নের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে?

Dhaka · 2016

  • পাথরকুঁচি
  • মিষ্টি আলু
  • পটল
  • আদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটি পুংগ্যামিট সৃষ্টি হয়?

Barisal · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়?

Barisal · 2016

  • গর্ভাশয়
  • সেকেন্ডারি নিউক্লিয়াস
  • ডিম্বক
  • ডিম্বাণু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের প্রক্রিয়ার সঠিক ক্রম কোনটি?উদ্দীপকের 'X [গণিত] চিহ্নিত কোষ কয় নিউক্লিয়াস বিশিষ্ট?শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক Q হলো-শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রূণ ও (Q) সস্য সৃষ্টি হয়। উদ্দীপক P সৃষ্টি হয় কচিত্রের কোন অংশে মায়োসিস সংঘটিত হয়?চিত্রের 'A [গণিত] চিহ্নিত অংশ নিষেকের পর রূপান্তরিত হয় কোনটিতে?পরাগ বিসরণের আগে ফুলের পুংকেশর অপসারণ প্রক্রিয়াকে কী বলে?নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলে?কোনটিতে সাইয়ন (Scion) ব্যবহৃত হয়?নিম্নের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে?সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটি পুংগ্যামিট সৃষ্টি হয়?নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।