ব্রায়ােফাইট জাতীয় উদ্ভিদের পানি শােষণ অঙ্গের নাম কি?
ক. রাইজয়েড
খ. মূল রােম
গ. দেহ পৃষ্ঠ
ঘ. চোষকমূল
উত্তর: রাইজয়েড
ব্যাখ্যা: ব্রায়োফাইটার বৈশিষ্ট্য: ১। এরা বহুকোষী উদ্ভিদ। এরা অপুষ্পক ও অবীজী। ২। এদের দেহ গ্যামিটোফাইট তথা হ্যাপ্লয়েড। গ্যামিটোফাইট সর্বদাই স্বতন্ত্র ও স্বভোজী উদ্ভিদ। ৩। দেহ থ্যালয়েড অর্থাৎ দেহকে সত্যিকার মূল, কান্ড ও পাতায় বিভক্ত করা যায় না, তবে মস জাতীয় উদ্ভিদকে 'নরম কান্ড ও পাতার' মতো অংশে চিহ্নিত করা যায়। ৪। এদের মূল নেই, তবে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড এবং কোনো কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল থাকে।৫। এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই। দেহ প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত।
HSC Biology 1st Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · MCQ