উদ্দীপকে জীববিজ্ঞান শিক্ষক কর্তৃক আলোচিত সিমবায়োটিক সহঅবস্থানটি হলো লাইকেন। নিচে লাইকেনের গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
১. লাইকেন একটি অতি সাধারণ ও নিম্নশ্রেণির থ্যালয়েড উদ্ভিদ হলেও ভূমি ও বায়ুমন্ডলে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২. লাইকেন নির্গত CO₂ জলীয়বাষ্প বা বৃষ্টির পানি বা কুয়াশার সাথে মিশে যে কার্বনিক অ্যাসিড তৈরি করে তা পাথর বা শিলা খণ্ডকে ক্ষয় করে ছোট ছোট মাটি কণায় পরিণত করে এবং মরুজ ক্রমাগমণের সূচনা করে যা একসময় বনভূমি সৃষ্টিতে ভূমিকা রাখে।
৩. লাইকেনের দেহ গঠনকারী সায়ানোব্যাকটেরিয়া (Nostoc, Anabaena) শৈবাল বায়ুর মুক্ত N₂ গ্যাসকে উদ্ভিদের গ্রহণ উপযোগী NH2, NO2, NO3 ইত্যাদিতে পরিণত করে।
৪. লাইকেন সৃষ্ট হিউমাস পানির ধারণক্ষমতা বৃদ্ধি করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে।
৫. উন্মুক্ত পাহাড় ও গাছের বাকলে লাইকেন জন্মে তাদের দৃষ্টিনন্দন করে।
৬. লাইকেন পরিবেশ দূষণের ইন্ডিকেটর হিসেবে কাজ করে।
৭. গাছের গুড়ি, পুরাতন ইটের দেয়াল ও ছাদে লাইকেনের দীর্ঘ অবস্থানের ফলে আবাসস্থল ক্ষয় ও ধ্বংসপ্রাপ্ত হয়।