শেয়ারFacebookWhatsApp

ব্যাসিডিওকার্প বলতে কী বুঝ?

উত্তর: ব্যাসিডিওমাইসিটিস শ্রেণির ছত্রাকের ফ্রুটবডিকে ব্যাসিডিওকার্প বলে। পরিণত ব্যাসিডিওকার্প দুটি অংশে বিভেদিত। যথা- স্টাইপ ও পাইলিয়াস।

HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল

ব্যাসিডিওকার্প বলতে কী বুঝ?

উদ্দীপক

ফটোবায়োন্ট ও মাইকোবায়োন্ট নামক দুটি জীবীয় উপাদান সম্মিলিতভাবে ধূসর বা সাদা অথবা কমলা-হলুদ বর্ণের সমাঙ্গদেহী এমন একটি জীবগোষ্ঠী উৎপন্ন করে যাদেরকে পরিবেশ দূষণ নির্দেশকও বলা হয়। [চট্টগ্রাম কলেজ ]

উত্তর

শৈবালের ভিন্ন দেহে বিপরীত যৌনধর্মী জনন কোষ সৃষ্টি হলে তাকে টোরোথ্যালিক বা ভিন্নবাসী শৈবাল বলে। যেমন-Ulothrix.

উত্তর

ব্যাসিডিওমাইসিটিস শ্রেণির ছত্রাকের ফ্রুটবডিকে ব্যাসিডিওকার্প বলে। পরিণত ব্যাসিডিওকার্প দুটি অংশে বিভেদিত। যথা- স্টাইপ ও পাইলিয়াস।

উত্তর

উদ্দীপকে প্রথমোক্ত প্রকৃতির জীবীয় উপাদানটি হলো শৈবাল। নিচে শৈবালের অযৌন জনন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো- শৈবালের স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন ঘটে থাকে। অযৌন জননের একক হলো রেণু বা স্পোর। বিভিন্ন ধরনের রেণু তৈরির মাধ্যমে যে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে অযৌন জনন বলা হয়। যে কোনো একটি অঙ্গজ কোষ স্পোরাঞ্জিয়াম হিসেবে কাজ করে এবং এক থেকে অসংখ্য স্পোর তৈরি করে। স্পোর ফ্ল্যাজেলাবিশিষ্ট ও সচল হলে তাকে চলরেণু বা জুস্পোর বলে। যেমন- Ulothrix। জুস্পোরগুলো সাধারণত ২৪ ফ্ল্যাজেলাবিশিষ্ট হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে অধিক ফ্ল্যাজেলা থাকতে পারে। স্পোর ফ্ল্যাজেলাবিহীন নিশ্চল হলে তাকে অচলরেণু বা অ্যাপ্ল্যানোস্পোর বলে। যেমন- Microspora। চরম প্রতিকূল পরিবেশে অর্থাৎ দীর্ঘ শুদ্ধ পরিবেশে অ্যাপ্ল্যানোস্পোর পুরু প্রাচীরবেষ্টিত হলে তাকে হিপনোস্পোর বলে। মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্যসম্পন্ন অচল রেণুকে অটোম্পোর বলে। যেমন- Chlorella। কতক শৈবালে কোষের পুরো প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এবং পুরু প্রাচীর বেষ্টিত হয়, তখন তাকে অ্যাকাইনিটি বলে। অনুকূল পরিবেশে অ্যাকাইনিটি অঙ্কুরিত হয়ে নতুন শৈবালে পরিণত হয়, যেমন- Pithophora, Cladophora। ডায়াটম জাতীয় শৈবালে বিশেষ ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যাবৃদ্ধি ঘটে। এদেরকে অক্সোস্পোর বলে। যেমন- Navicula।

উত্তর

উদ্দীপকের ফটোবায়োন্ট ও মাইকোবায়োন্ট হলো যথাক্রমে শৈবাল ও ছত্রাক। জীব দুটি সম্মিলিতভাবে লাইকেন নামক উদ্ভিদ সৃষ্টি করে। লাইকেন উপকারভিত্তিক সম্পর্ক অর্থাৎ মিথোজীবীতার অনন্য উদাহরণ। নিচে তা বিশ্লেষণ করা হলো- শৈবাল ও ছত্রাকের মিথোজীবিতামূলক সহাবস্থানের মাধ্যমে সৃষ্ট স্বয়ংসম্পূর্ণ থ্যালাস হলো লাইকেন। এক্ষেত্রে সহাবস্থানের ফলে উভয়ই কমবেশি উপকৃত হয়। ছত্রাক শৈবালকে ঘিরে রাখে। ফলে শৈবালের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয় ও অত্যধিক আলো থেকে রক্ষা পায়। ছত্রাক সদস্যটি কার্বন ডাইঅক্সাইড ও পানি বা জলীয় বাষ্প শৈবাল সঙ্গীকে প্রদান করে। শৈবাল এসব পদার্থ সালোকসংশ্লেষণে ব্যবহার করে শর্করা খাদ্য তৈরি করে। ছত্রাক শৈবালের এ খাদ্যের অংশ বিশেষ শোষণ করে কৃতকার্যতার সাথে বেঁচে থাকে। ছত্রাক পরিবেশ থেকে খনিজ পুষ্টি ও পানি শোষণ করে এবং এর অংশবিশেষ শৈবাল গ্রহণ করে। ফলে উভয়েই উপকৃত হয়। লাইকেনের দেহ গঠনে ও শৈবালের প্রতিরক্ষায় ছত্রাক বিশেষ ভূমিকা পালন করে। পক্ষান্তরে শৈবাল খাদ্য দিয়ে ছত্রাককে বাঁচিয়ে রাখে। এভাবেই তারা সহাবস্থান সৃষ্টি করে। উপর্যুক্ত আলোচনা থেকে দেখা যায় লাইকেন শৈবাল ও ছত্রাকের উপকারভিত্তিক সম্পর্ক তথা মিথোজীবিতার অন্য উদাহরণ এবং এরূপ সহাবস্থানের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ লাইকেন প্রকৃতিতে টিকে থাকে।
HSCBiology 1st PaperChapter 5: শৈবাল ও ছত্রাক
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়। রোগটির লক্ষণ হলো- i. পাতার কিনারায় পানি ভেজা দাগ ii. পচা দুর্গন্ধ বের হয় iii. দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় না নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়। রোগটির জীবাণু কোন জাতীয়?

Dhaka · 2016

  • ভাইরাস
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক
  • শৈবাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মিথোজীবিতার উদাহরণ হলো— i. লাইকেন ii. কোরালয়েড মূল iii. নডিউল নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়- i. '+' চিহ্নিত থ্যালাসে ii. '-' চিহ্নিত থ্যালাসে iii. থ্যালাসের বাইরে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i
  • ii
  • iii
  • i ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শৈবালের বৈশিষ্ট্য হলো— i. স্বভোজী ii. অপুষ্পক iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান- i. সঞ্চিত খাদ্য ii. বর্ণকণিকা iii. কোষপ্রাচীরের গঠন নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাইকেনের ক্ষেত্রে ছত্রাক- i. খনিজ লবণ সরবরাহ করে ii. জননে সাহায্য করে iii. রাইজাইন তৈরি করে নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Agaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?

Barisal · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?

Barisal · 2016

  • ছত্রাক ও ব্যাকটেরিয়া
  • ভাইরাস ও ব্যাকটেরিয়া
  • শৈবাল ও ব্যাকটেরিয়া
  • শৈবাল ও ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?

Jessore · 2016

  • মৃতজীবিতা
  • মিথোজীবিতা
  • পরজীবিতা
  • স্বভোজিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?

Jessore · 2016

  • ১% বোঁর্দো মিশ্ৰণ
  • ১% বার্গেন্ডি মিশ্ৰণ
  • ৩% সোডিয়াম
  • ৩% ম্যাগেনেসিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.লাইকেন কোনটির সহাবস্থান?

Chittagong · 2016

  • শৈবাল—মস
  • ছত্রাক-শৈবাল
  • মস—ছত্রাক
  • শৈবাল—ফার্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে পআয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে পমিথোজীবিতার উদাহরণ হলো— i. লাইকেন ii. কোরালয়েড মূল iii. নডিউল নিচের কোনটি সঠিক?Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়- i. '+' চিহ্নিত থ্যালাসে ii. '-' চিহ্নিত থ্যালাসে শৈবালের বৈশিষ্ট্য হলো— i. স্বভোজী ii. অপুষ্পক iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত নিচশৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান- i. সঞ্চিত খাদ্য ii. বর্ণকণিকা iii. কোষপ্রালাইকেনের ক্ষেত্রে ছত্রাক- i. খনিজ লবণ সরবরাহ করে ii. জননে সাহায্য করে iii. রাইজাAgaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?লাইকেন কোনটির সহাবস্থান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।