হেটারোমর্ফিক জনুক্রম ব্যাখ্যা কর।
উত্তর: হেটারোমর্ফিক জনুক্রম Pteris উদ্ভিদে দেখা যায়। এ জনুক্রমের ক্ষেত্রে স্পোর মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর (n) সৃষ্টি করে যা গ্যামিটোফাইটের প্রথম ধাপ। এ হ্যাপ্লয়েড অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস সৃষ্টি করে। প্রোথ্যালাসে সৃষ্ট আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম এবং এদের ভেতরে সৃষ্ট শুক্রাণু- ডিম্বাণু সবই হ্যাপ্লয়েড। এদের মধ্যে নিষেকের ফলে সৃষ্ট ডিপ্লয়েড উস্পোর ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এর ফলে নতুন স্বভোজী স্পোরোফাইটিক Pteris উদ্ভিদের সৃষ্টি হয়। Pteris এ স্পোরোফাইটিক পর্যায় দীর্ঘ এবং গ্যামিটোফাইট পর্যায় বেশ সংক্ষিপ্ত এবং উভয় পর্যায় আকার-আকৃতিতে ভিন্ন প্রকৃতির এবং স্বতন্ত্র। তাই এরূপ জনুক্রমকে হেটারোমর্ফিক জনুক্রম বলে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
হেটারোমর্ফিক জনুক্রম ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর