শেয়ারFacebookWhatsApp

নমুনা A ও B এর মধ্যে কোনটি ইকোসিস্টেমে অধিক গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে নমুনা 'A [গণিত] ও 'B [গণিত] দ্বারা যথাক্রমে সবুজ শৈবাল Ulothrix এবং ছত্রাক Agaricus-কে বোঝানো হয়েছে। ইকোসিস্টেমে উক্ত সবুজ শৈবাল ও ছত্রাক উভয়েই বিশেষ অবদান রেখে থাকে। এক্ষেত্রে ইকোসিস্টেমে তাদের অবদান বিশ্লেষণের মাধ্যমে কার গুরুত্ব অধিক তা সহজেই অনুধাবন করা যায়। সবুজ শৈবালকে ইকোসিস্টেমে বলা হয় উৎপাদক। উৎপাদক সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং সকল স্তরের খাদক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্যে উৎপাদকের উপর নির্ভরশীল। আবার উৎপাদক যখন খাদ্য তৈরি করে তখন প্রকৃতিতে O₂ নির্গত হয়, যা ইকোসিস্টেমের খাদক তথা প্রাণীকুলের বেঁচে থাকার জন্য আবশ্যক। অন্যদিকে, ইকোসিস্টেমে ছত্রাককে বলা হয় বিয়োজক। এরা উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে খাদ্য গ্রহণের মাধ্যমে তাদেরকে বিয়োজিত করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এই মিশে যাওয়া উপাদান পরবর্তীতে উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। এক্ষেত্রে বিয়োজক তথা ছত্রাক উৎপাদককে পরোক্ষভাবে খনিজ উপাদান সরবরাহ করে থাকে। সংক্ষিপ্ত আলোচনায় দেখা যায় ইকোসিস্টেমে শৈবাল ও ছত্রাক উভয়ের অবদান থাকলেও শৈবালের অবদান তথা গুরুত্ব অধিক।

HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল

নমুনা A ও B এর মধ্যে কোনটি ইকোসিস্টেমে অধিক গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ …

উদ্দীপক

নমুনা-A: সূত্রাকার দেহ, ক্লোরোপ্লাস্ট গার্ডেল আকৃতির, অশাখান্বিত। নমুনা-B: ছাতাকৃতির দেহ, কিছু প্রজাতি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

Sylhet · 2019

উত্তর

খালি জায়গায় অনেকগুলো মাশরুম চক্রাকারে অবস্থান করাকে বলা হয় পরীচক্র।

উত্তর

যেসব উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, তাদেরকে থ্যালয়েড বলা হয়। শৈবাল সমাজঙ্গদেহী উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অর্থাৎ, এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। তাই শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয়।

উত্তর

উদ্দীপকে নমুনা 'BB^{\prime} দ্বারা Agaricus ছত্রাককে বোঝানো হয়েছে। এ ছত্রাকের মাটির উপরের অংশটিকে ফুটবডি বলে। ফুটবডির উপরের দিকে ছাতার ন্যায় অংশকে বলা হয় পাইলিয়াস। পাইলিয়াসের নিচে পর্দার ন্যায় ঝুলন্ত অংশকে বলা হয় গিল। গিলে অসংখ্য গদাকৃতির ব্যাসিডিয়া উৎপন্ন হয়, যার শীর্ষে আঙ্গুলের ন্যায় চারটি স্টেরিগমাটা থাকে। স্টেরিগমাটার মাথায় উৎপন্ন হয় বেসিডিওস্পোর। এই বেসিডিওস্পোর ছত্রাকটির অযৌন জননের একক। অনুকূল পরিবেশে স্পোরগুলো অংকুরিত হয়ে নতুন Agaricus-এর জন্ম দেয়। এভাবে বেসিডিওস্পোরের মাধ্যমে ছত্রাকটি তার অযৌন জনন সম্পন্ন করে। যেহেতু বেসিডিওস্পোর ছত্রাকটির ছাতার ন্যায় অংশ পাইলিয়াসের নিচে গিলের বেসিডিয়ামে তৈরি হয়ে থাকে, সেহেতু বলা যায় নমুনা B-এর ছাতার ন্যায় অংশটি বা দেহটি তার জনন তথা অযৌন জননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে নমুনা 'AA^{\prime} ও 'BB^{\prime} দ্বারা যথাক্রমে সবুজ শৈবাল Ulothrix এবং ছত্রাক Agaricus-কে বোঝানো হয়েছে। ইকোসিস্টেমে উক্ত সবুজ শৈবাল ও ছত্রাক উভয়েই বিশেষ অবদান রেখে থাকে। এক্ষেত্রে ইকোসিস্টেমে তাদের অবদান বিশ্লেষণের মাধ্যমে কার গুরুত্ব অধিক তা সহজেই অনুধাবন করা যায়। সবুজ শৈবালকে ইকোসিস্টেমে বলা হয় উৎপাদক। উৎপাদক সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং সকল স্তরের খাদক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্যে উৎপাদকের উপর নির্ভরশীল। আবার উৎপাদক যখন খাদ্য তৈরি করে তখন প্রকৃতিতে O₂ নির্গত হয়, যা ইকোসিস্টেমের খাদক তথা প্রাণীকুলের বেঁচে থাকার জন্য আবশ্যক। অন্যদিকে, ইকোসিস্টেমে ছত্রাককে বলা হয় বিয়োজক। এরা উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে খাদ্য গ্রহণের মাধ্যমে তাদেরকে বিয়োজিত করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এই মিশে যাওয়া উপাদান পরবর্তীতে উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। এক্ষেত্রে বিয়োজক তথা ছত্রাক উৎপাদককে পরোক্ষভাবে খনিজ উপাদান সরবরাহ করে থাকে। সংক্ষিপ্ত আলোচনায় দেখা যায় ইকোসিস্টেমে শৈবাল ও ছত্রাক উভয়ের অবদান থাকলেও শৈবালের অবদান তথা গুরুত্ব অধিক।
HSCBiology 1st PaperChapter 5: শৈবাল ও ছত্রাক
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়। রোগটির লক্ষণ হলো- i. পাতার কিনারায় পানি ভেজা দাগ ii. পচা দুর্গন্ধ বের হয় iii. দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় না নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়। রোগটির জীবাণু কোন জাতীয়?

Dhaka · 2016

  • ভাইরাস
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক
  • শৈবাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মিথোজীবিতার উদাহরণ হলো— i. লাইকেন ii. কোরালয়েড মূল iii. নডিউল নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়- i. '+' চিহ্নিত থ্যালাসে ii. '-' চিহ্নিত থ্যালাসে iii. থ্যালাসের বাইরে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i
  • ii
  • iii
  • i ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শৈবালের বৈশিষ্ট্য হলো— i. স্বভোজী ii. অপুষ্পক iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান- i. সঞ্চিত খাদ্য ii. বর্ণকণিকা iii. কোষপ্রাচীরের গঠন নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাইকেনের ক্ষেত্রে ছত্রাক- i. খনিজ লবণ সরবরাহ করে ii. জননে সাহায্য করে iii. রাইজাইন তৈরি করে নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Agaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?

Barisal · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?

Barisal · 2016

  • ছত্রাক ও ব্যাকটেরিয়া
  • ভাইরাস ও ব্যাকটেরিয়া
  • শৈবাল ও ব্যাকটেরিয়া
  • শৈবাল ও ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?

Jessore · 2016

  • মৃতজীবিতা
  • মিথোজীবিতা
  • পরজীবিতা
  • স্বভোজিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?

Jessore · 2016

  • ১% বোঁর্দো মিশ্ৰণ
  • ১% বার্গেন্ডি মিশ্ৰণ
  • ৩% সোডিয়াম
  • ৩% ম্যাগেনেসিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.লাইকেন কোনটির সহাবস্থান?

Chittagong · 2016

  • শৈবাল—মস
  • ছত্রাক-শৈবাল
  • মস—ছত্রাক
  • শৈবাল—ফার্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে পআয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে পমিথোজীবিতার উদাহরণ হলো— i. লাইকেন ii. কোরালয়েড মূল iii. নডিউল নিচের কোনটি সঠিক?Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়- i. '+' চিহ্নিত থ্যালাসে ii. '-' চিহ্নিত থ্যালাসে শৈবালের বৈশিষ্ট্য হলো— i. স্বভোজী ii. অপুষ্পক iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত নিচশৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান- i. সঞ্চিত খাদ্য ii. বর্ণকণিকা iii. কোষপ্রালাইকেনের ক্ষেত্রে ছত্রাক- i. খনিজ লবণ সরবরাহ করে ii. জননে সাহায্য করে iii. রাইজাAgaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?লাইকেন কোনটির সহাবস্থান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।