কৃষিবিদের পর্যবেক্ষিত রোগটি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ করো।
উত্তর: কৃষিবিদের পর্যবেক্ষিত আলুগাছের রোগটি হলো আলুর বিলম্বিত ধ্বসা রোগ। এটি আলুর একটি মারাত্মক রোগ। সময়মতো এ রোগ প্রতিহত করতে না পারলে খুব দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ আলুক্ষেত আক্রান্ত হতে পারে। নিচের পদক্ষেপগুলো অনুসরণের মাধ্যমে এ রোগটি থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে- i. আলু চাষের সময় রোগমুক্ত আলু বীজ হিসেবে ব্যবহার করা প্রয়োজন। রোগ প্রবণ এলাকা থেকে বীজ আলু সংগ্রহ করা ঠিক নয়। ii. বীজ বপনের আগে ১% বোঁর্দোমিশ্রণ বা অন্য কোনো ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে ব্যবহার করা দরকার। iii. গাছের দৈর্ঘ্য ৬ ইঞ্চির বড় হলে বা বয়স এক মাস হলে ১৫ দিন পর পর ছত্রাকনাশক (ডাইথেন এম-৪৫) স্প্রে করা প্রয়োজন যাতে রোগ সংক্রমণ হতে না পারে। iv. জমিতে অতিরিক্ত সেচ ও নাইট্রোজেন সার প্রয়োগে রোগ বিস্তার দ্রুততর হয়। এ জন্য অতিরিক্ত সেচ ও নাইট্রোজেন সারের ব্যবহার পরিহার করতে হবে। V. বর্তমানে কিছু রোগ প্রতিরোধী জাত আবিষ্কৃত হয়েছে। সংক্রমণ থেকে বাঁচার জন্য এসব রোগ প্রতিরোধী জাত আবাদ করা আবশ্যক।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
কৃষিবিদের পর্যবেক্ষিত রোগটি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর