উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগটির পরজীবীর গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগটি হলো আলুর বিলম্বিত ধ্বসা রোগ। রোগের কারণ Oomycetes শ্রেণির ছত্রাক Phytophthora infestans এ ছত্রাকের মাইসেলিয়াম স্বচ্ছ, শাখান্বিত সিনোসাইটিক হাইফি দ্বারা গঠিত। পোষক দেহের আন্তঃকোষীয় অঞ্চলে মাইসেলিয়াম বিস্তার লাভ - করে এবং বেলনাকার বা শাখান্বিত হস্টোরিয়া দ্বারা পোষক কোষ হতে খাদ্য শোষণ করে। মাইসেলিয়াম হতে পত্ররন্দ্র পথে কনিডিওফোর । গুচ্ছাকারে বাইরে বেরিয়ে আসে। কনিডিওফোরের প্রান্তে স্বচ্ছ ও ডিম্বাকৃতির কনিডিয়া উৎপন্ন হয়। কনিডিয়ার অগ্রপ্রান্ত উদগত ও স্বচ্ছ র প্যাপিলা বিশিষ্ট। কনিডিওফোরটি কনিডিয়ার নিচের অংশ থেকে বৃদ্ধি পেতে থাকে এবং কনিডিয়াটি পার্শ্বের দিকে সরে পড়ে। কনিডিয়া সংলগ্ন ব অংশে কনিডিওফোরে স্ফীত নোড সৃষ্টি হয়। প্রতি কনিভিওফোরে এভাবে ৮ - ১০টি পর্যন্ত কনিডিয়া উৎপন্ন হতে দেখা যায়। বাতাস বা সেচের পানি দ্বারা কনিডিয়া ছড়িয়ে পড়ে এবং নতুন সংক্রমণ শুরু করে। আবহাওয়ার উপর কনিডিয়ার অঙ্কুরোদগম নির্ভর করে। শুষ্ক, পরিষ্কার, আবহাওয়ায় কনিডিয়া সরাসরি অঙ্কুরিত হয়। আর্দ্র মেঘলা আবহাওয়া ও নিম্নতাপমাত্রায় কনিডিয়া জুস্পোরানজিয়া হিসেবে কাজ করে এবং এর প্রোটোপ্লাস্ট খণ্ডিত হয়ে অনেকগুলো জুস্পোর উৎপন্ন করে। জুস্পোর বৃত্তাকার, দ্বিফ্লাজেলাযুক্ত।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগটির পরজীবীর গঠন বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর