তোমার সিলেবাসে বর্ণিত উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] জীবটির গঠন সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত A হলো Ulothrix শৈবাল। শৈবাল সমাঙ্গদেহী। এরা স্বভোজী অর্থাৎ নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে।সব শৈবালই সুকেন্দ্রিক।নিচে Ulothrix শৈবাল এর গঠন দেয়া হলো- Ulothrix একটি ফিলামেন্টাস এবং অশাখ সবুজ শৈবাল। ইহা অসীম বৃদ্ধি সম্পন্ন। এর দেহ এক সারি খর্ব ও বেলনাকার কোষ দ্বারা গঠিত। এর গোড়ার কোষটি লম্বাকৃতির, বর্ণহীন এবং নিচের দিকে ক্রমশ সরু, একে হোল্ডফাস্ট বলে। হোল্ডফার্স্ট দ্বারা শৈবালটি বিশেষ করে কচি অবস্থায় কোনো বস্তুর সাথে আবদ্ধ থাকে। ফিলামেন্টের প্রতিটি কোষের একটি সুনির্দিষ্ট কোষপ্রাচীর আছে। হোল্ডফাস্ট ছাড়া প্রত্যেক কোষে একটি নিউক্লিয়াস আছে, একটি বেল্ট বা ফিতা আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে এবং ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক পাইরিনয়েড আছে। পাইরিনয়েড হলো প্রোটিনজাতীয় পদার্থের চকচকে দানা, যার চারদিকে অনেক সময় স্টার্চ থাকে। ক্লোরোপ্লাস্টটি কোষকে আংশিকভাবে অথবা সম্পূর্ণভাবে বেষ্টন করে রাখে। হোল্ডফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ প্রস্থে বিভক্ত হতে পারে, ফলে ফিলামেন্ট দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
তোমার সিলেবাসে বর্ণিত উদ্দীপকে উল্লিখিত 'A জীবটির গঠন সংক্ষেপে বর্…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর