উদ্দীপক উল্লেখিত চিত্রদ্বয়ের মধ্যে C- হলো Ulothrix শৈবাল, যা একটি থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ এবং D-হলো Riccia, যা একটি ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদ। এদের মধ্যে থ্যালোফাইটা অপেক্ষা ব্রায়োফ্রাইটা উন্নত ধরনের। নিচে তা মতামতসহ ব্যাখ্যা করা হলো- যে ধরনের অপুষ্পক উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তারাই হলো থ্যালোফাইটা। থ্যালোফাইটের দেহ থ্যালয়েড, প্রধানদেহ গ্যামিটোফাইট। এদের স্পোরোফাইট সম্পূর্ণভাবে গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল। এদের দেহে পরিবহন টিস্যু নেই। এরা বীজহীন, সাধারণত 'স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এদের জীবনচক্র হ্যাপ্লোবায়োন্টিক, কখনো ভূণ সৃষ্টি হয় না।
অপরদিকে, ব্রায়োফাইটাও অপুষ্পক ও পরিবহন টিস্যুবিহীন উদ্ভিদ। কিন্তু, এদের প্রধানদেহ গ্যামিটোফাইট। এদের দেহে মূল না থাকলেও মূলের পরিবর্তে রাইজয়েড ও কখনো কখনো বহুকোষী রোম বা শঙ্ক থাকে যা থ্যালোফাইটে অনুপস্থিত ব্রায়োফাইটার জননাঙ্গ জটিল ও বহুকোষী এবং এদের জননাঙ্গে অ্যাম্বেরেডিয়াম ও আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। ব্রায়োফাইটাতে নিষেক ঘটে কিন্তু থ্যালোফাইটাতে ঘটে না। সুতরাং, উপর্যুক্ত বৈশিষ্ট্যমূলক আলোচনার প্রেক্ষিতে একথা বলা যাচ্ছে যে, C জাতীয় উদ্ভিদ অর্থাৎ থ্যালোফাইটা অপেক্ষা D জাতীয় উদ্ভিদ অর্থাৎ ব্রায়োফাইটাই উন্নত।