উদ্দীপকে বর্ণিত থ্যালাস সৃষ্টিতে দু'ধরনের উদ্ভিদের ভূমিকাই গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত থ্যালাসটি হলো লাইকেন। এখানে উল্লেখ করা হয়েছে সবুজ এবং অসবুজ দুধরনের উদ্ভিদের সহ অবস্থানের মাধ্যমে থ্যালাসটি সৃষ্টি হয়েছে। সবুজ শৈবাল এবং অসবুজ ছত্রাকের সহ অবস্থানের মাধ্যমেই তৈরি হয় সম্পূর্ণ পৃথক ধরনের থ্যালয়েড জাতীয় লাইকেন উদ্ভিদ। উদ্ভিদ জগতে শৈবাল ও ছত্রাক পৃথক রাজ্যের বাসিন্দা হলেও লাইকেন সৃষ্টিতে তারা একই সাথে পারস্পরিক সহযোগীতার ভিত্তিতে বাস করে। একটি লাইকেন থ্যালাস সৃষ্টিতে ছত্রাক চারদিক থেকে শৈবালকে ঘিরে রেখে বাসস্থান প্রদান করে। পাশাপাশি পরিবেশ থেকে পানি, খনিজ লবণ, জলীয়বাষ্প ইত্যাদি শোষণ করে শৈবালকে দিয়ে থাকে। অন্যদিকে শৈবাল ছত্রাকের মাঝে অবস্থান করে সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। প্রস্তুতকৃত খাদ্য শৈবাল ও ছত্রাক উভয়েই ভাগ করে গ্রহণ করে। এভাবে শৈবাল ও ছত্রাকের সহ অবস্থানের মাধ্যমে লাইকেন গঠিত হয়, যেখানে উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত থ্যালাস সৃষ্টিতে দু'ধরনের উদ্ভিদের ভূমিকাই গুরুত্বপ…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর