উদ্দীপকের A উদ্ভিদটি প্রতিকূল পরিবেশে কীভাবে বংশবিস্তার করে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের A উদ্ভিদটি হলো শৈবাল। শৈবাল বিভিন্ন উপায়ে বংশবৃদ্ধি করে থাকে । অঙ্গজ, অযৌন এবং যৌন এ তিনটি পদ্ধতিতেই শৈবাল জনন সম্পন্ন করে থাকে। তবে প্রতিকূল পরিবেশে শৈবাল সাধারণত বিভিন্ন স্পোর সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। স্পোরগুলো সাধারণত অযৌন জনন পদ্ধতিতেই তৈরি হয়ে থাকে। নিচে শৈবালটি প্রতিকূল পরিবেশে কিভাবে বংশবৃদ্ধি করে তা বর্ণনা করা হলো- শৈবালের স্পোরাঞ্জিয়ামের ভিতরে ফ্ল্যাজেলাবিহীন, নিশ্চল স্পোর উৎপন্ন হয় ৷ প্রতিকূল পরিবেশে উৎপন্ন এসব অ্যাপ্লানোস্পোর অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল সৃষ্টি করে ।অতিরিক্ত শুষ্কতার সময় অ্যাপ্লানোস্পোর অত্যন্ত পুরু প্রাচীর দ্বারা আবৃত হলে তাকে হিপনোস্পোর বলে । এগুলো অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে বংশবিস্তার করে। প্রতিকূল পরিবেশে,যেমন— অত্যন্ত শুষ্ক পরিবেশে কিছু কিছু শৈবাল মাতৃকোষের প্রোটোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে ফ্ল্যাজেলাবিহীন অপত্য কোষ সৃষ্টি করে। কোষগুলো একটি সাধারণ মিউসিলেজের আবরণ দিয়ে আবৃত থাকে। ফ্ল্যাজেলাবিহীন অপত্য কোষসমূহের এরূপ অবস্থাকে পামেলা দশা বলে। প্রতিকূল পরিবেশে কোনো কোনো শৈবালের দেহকোষ পুরু প্রাচীর দ্বারা আবৃত অবস্থায় প্রচুর খাদ্য সঞ্চয় করে বিশেষ রেণুতে পরিণত হয় যা অ্যাকিনিটি নামে পরিচিত। অনুকূল পরিবেশে অ্যাকিনিটির অঙ্কুরোদগম শুরু হয় এবং নতুন শৈবালের সৃষ্টি হয় । এছাড়া এন্ডোস্পোর, অক্সোম্পোর, হর্মোগোনিয়াম ইত্যাদি মাধ্যমেও প্রতিকূল পরিবেশে শৈবাল বংশ বৃদ্ধি করে থাকে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
উদ্দীপকের A উদ্ভিদটি প্রতিকূল পরিবেশে কীভাবে বংশবিস্তার করে বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর