খাদ্য ও ঔষধ শিল্পে উদ্দীপকে প্রদর্শিত 'B [গণিত] উদ্ভিদ গোষ্ঠীর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত B হলো ছত্রাক। খাদ্য, শিল্প ও বাণিজ্য, ওষুধ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ছত্রাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।নিচে খাদ্য ও ওষুধ শিল্পে ছত্রাকের গুরুত্ব দেওয়া হলো- খাদ্য শিল্পে : 'মাশরুম' বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ হওয়ায় পৃথিবীর বহুদেশে এটি সুপ্রিয় খাদ্য হিসেবে পরিচিত। বাংলাদেশের বড় বড় হোটেলগুলোতে খাদ্য হিসেবে, বিশেষ করে স্যুপ তৈরিতে মাশরুম ব্যবহৃত হয়। পুষ্টিগত দিক থেকে Agaricus campestris ও Agaricus bisporus অত্যন্ত উঁচু মানের এবং সুস্বাদু। টাটকা মাশরুমে নানা ধরনের ভিটামিন যেমন-থায়ামিন, রিবোফ্লাবিন, Vit-C, D, K ও প্যান্টোথেনিক এসিড পাওয়া যায়। ওষুধ শিল্পে: এতে আঁশ বেশি থাকায় এবং শর্করা ও চর্বি কম থাকায় ডায়াবেটিস রোগীর জন্য একটি আদর্শ খাবার। এতে শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ যেমন-Ca, K, P, Fe ও Cu আছে যা শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করে। যার ফলে গর্ভবতী মা ও শিশুরা এটি নিয়মিত খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।এতে প্রচুর উৎসেচক আছে যা হজমে সহায়ক, খাবারে রুচি বাড়ে এবং পেটের পীড়া নিরাময় করে। এতে লোভাস্টাটিন, এনটাডেনিন ও ইরিটাডেনিন থাকে যা শরীরের কোলেস্টেরল কমানোর জন্য অন্যতম উপাদান। মাশরুম নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রিত থাকে। ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে। সুতরাং বলা যায়, ছত্রাক খাদ্য ও ওষুধ শিল্পে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
খাদ্য ও ঔষধ শিল্পে উদ্দীপকে প্রদর্শিত 'B উদ্ভিদ গোষ্ঠীর গুরুত্ব বি…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর