অর্থনৈতিকভাবে চিত্র 'B [গণিত] জীবটির বহুমুখী ব্যবহার বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'চিত্র-B [গণিত] হলো Agaricus নামক ছত্রাক। এরা সাধারণত মাশরুম নামে পরিচিত। অর্থনৈতিকভাবে Agaricus-এর নানাবিধ ব্যবহার রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- Agaricus বা মাশরুম খাদ্য হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। দুটি প্রজাতি ছাড়া Agaricus এর প্রায় সকল প্রজাতিকে খাদ্য হিসেবে ধ্যবহার করা যায়। A. brunnescens এবং A. bitorquis সারা বিশ্বে ব্যাপক পরিমাণে বাণিজ্যিকভাবে চাষ হয়। এছাড়া অন্য একটি ভক্ষণযোগ্য মেঠো ছত্রাক হলো A. campestris. মাশরুম পুষ্টিকর খাদ্য এবং এদের প্রোটিন মান উদ্ভিদ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিনের মাঝামাঝি। এতে ক্যালরি কম কিন্তু খনিজ লবণে (Ca, K, P, Fe. Cu) সমৃদ্ধ। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স ও সি থাকে। তাই মাশরুমের চাহিদাও দিন দিন বাড়ছে এবং এর চাষ করে অর্থনৈতিকভাবে অনেক লাভবান হওয়া যায়। সমগ্র বিশ্বে এর চাহিদা থাকায় এবং সহজ উৎপাদন পদ্ধতি থাকায় কুটির শিল্পের মতো ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাছাড়া মাশরুমের ঔষধি গুণ বহুবিধ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপের রোগের চিকিৎসায় উপকারী। ফলে Agaricus বা মাশরুমের চাহিদা এবং পরিচিতি বৃদ্ধি পাচ্ছে। তাই মাশরুমের চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, Agaricus অর্থনৈতিকভাবে • খুবই গুরুত্ব বহন করে এবং এর যথেষ্ট উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
অর্থনৈতিকভাবে চিত্র 'B জীবটির বহুমুখী ব্যবহার বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর