উদ্দীপকের প্রথমোক্ত উদ্ভিদটিতে যৌন জনন কিভাবে ঘটে?
উত্তর: উদ্দীপকের প্রথোমক্ত উদ্ভিদটি অশাখ ও সূত্রাকার যা Ulothrix নামক সমাঙ্গদেহী শৈবালকে নির্দেশ করে। Ulothrix এ বিভিন্ন ধরনের জনন দেখা যায়। নিচে Ulothrix এর যৌন জনন সম্পর্কে আলোচনা করা হলো- Ulothrix একটি ভিন্নবাসী বা হেটেরোথ্যালিক শৈবাল। এর যৌন মিলন আইসোগ্যামাস প্রকৃতির। হোল্ডফাস্ট ছাড়া যেকোনো একটি কোষের প্রোটোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে ৮-৬৪টি অপত্য প্রোটোপ্লাস্ট সৃষ্টি করে। প্রতিটি অপত্য প্রোটোপ্লাস্ট একটি নাসপাতি আকৃতির বাইফ্ল্যাজিলেট গ্যামিটে রূপান্তরিত হয়। একটি ভেসিকল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় এরা অবস্থান করে বলে একে বলা হয় গ্যামিট্যাঞ্জিয়াম। এরা গ্যামিটেঞ্জিয়ামের প্রাচীরে সৃষ্ট ছিদ্রপথে বের হয়ে আসে এবং ভেসিকলের অবলুপ্তির পর মুক্তভাবে সাঁতরে বেড়ায়। দুটি ভিন্ন ফিলামেন্ট হতে দুটি গ্যামিট এসে যৌন মিলন সম্পন্ন করে এবং একটি চার ফ্ল্যাজেলাযুক্ত ডিপ্লয়েড (2n) জাইগোট সৃষ্টি করে। জাইগোট কিছুকাল সচল থাকে এবং পরে বিশ্রামকাল কাটায়। বিশ্রামের পূর্বে এরা প্রচুর খাদ্য সঞ্চয় করে এবং চারদিকে একটি প্রাচীর সৃষ্টি করে। বিশ্রামকাল শেষে এতে মায়োসিস বিভাজন হয় এবং ৪-১৬টি হ্যাপ্লয়েড (n) জুস্পোর সৃষ্টি করে। জাইগোট প্রাচীর বিদীর্ণ হওয়ার মাধ্যমে জুস্পোরগুলো বের হয়ে আসে এবং অঙ্কুরায়ন ও বিভাজনের মাধ্যমে নতুন উদ্ভিদে পরিণত হয়। এভাবে উদ্দীপকের উদ্ভিদটিতে যৌন জনন ঘটে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
উদ্দীপকের প্রথমোক্ত উদ্ভিদটিতে যৌন জনন কিভাবে ঘটে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর