শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোচ্য উদ্ভিদ দুটির মধ্যে মিল ও অমিল খুঁজে বের কর।

উত্তর: উদ্দীপকে আরিয়ান গোমতী নদীর তীরে বেড়াতে গিয়ে প্রবাহমান পানির ধারে এক ধরনের অশাখ-সূত্রাকার উদ্ভিদ দেখে যা Ulothrix নামক শৈবাল। এছাড়া সে স্যাঁতসেঁতে মাটিতে চ্যাপ্টা দ্ব্যাগ্র শাখান্বিত বিষমপৃষ্ঠ থ্যালাস গোলাকার চক্রাকারে অবস্থান করতে দেখল যা ব্রায়োফাইট উদ্ভিদ Riccia। Ulothrix এবং Riccia এর মধ্যে মিল ও অমিল নিচে আলোচনা করা হলো- মিল: Ulothrix সাধারণত পুকুর, নদী, হ্রদ প্রভৃতি জলজ পরিবেশে জন্মায়। Ulothrix এর মতো Riccia জলজ পরিবেশে জন্মাতে পারে। Riccia এর ন্যায় Ulothrix মাটি বা পাথরেও জন্মাতে পারে। Ulothrix এবং Riccia উভয়েই সবুজ ও স্বভোজী। Ulothrix এর যেমন পরিবহন তন্ত্র থাকে না, তেমনি Riccia এরও পরিবহনতন্ত্র থাকে না। Ulothrix এর ন্যায় Riccia এর মূল থাকে না। অমিল: Ulothrix এর দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়, কিন্তু Riccia এর দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। Ulothrix এ হোল্ডফাস্ট থাকে যা এদেরকে কোনো অবলম্বনের সাথে আটকিয়ে রাখতে সাহায্য করে। অপরদিকে Riccia তে আটকে থাকার জন্য রাইজয়েড বিদ্যমান। Ulothrix অঙ্গজ, যৌন ও অযৌন পদ্ধতিতে বংশবিস্তার করে। কিন্তু Riccia এর থ্যালাস পচন ও গলনের ফলে স্পোর নির্গত হয় যার মাধ্যমে এর বংশবৃদ্ধি হয়। Ulothrix এর ফিলামেন্ট শীর্ষদেশ ও পাদদেশ এ দুটি অঞ্চলে বিভক্ত। অপরদিকে Riccia সবুজ ফটোসিনথেটিক অঞ্চল ও বর্ণহীন সঞ্চয়ী অঞ্চলে বিভক্ত। Ulothrix এর জননাঙ্গ বন্ধ্যা কোষপ্রাচীর দ্বারা আবৃত থাকে না, কিন্তু Riccia তে জননাঙ্গ বন্ধ্যা কোষপ্রাচীর দ্বারা আবৃত থাকে। Ulothrix এর জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হতে পারে না অপরদিকে Riccia এর জাইগোট বহুকোষী ভ্রুণ সৃষ্টি করতে পারে। অতএব উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, Ulothrix ও Riccia এর মধ্যে মিল-অমিল দুটোই বিদ্যমান।

HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল

উদ্দীপকের আলোচ্য উদ্ভিদ দুটির মধ্যে মিল ও অমিল খুঁজে বের কর।

উদ্দীপক

আরিয়ান গোমতী নদীর তীরে বেড়াতে গিয়ে প্রবাহমান পানির ধারে। এক ধরনের অশাখ সূত্রাকার উদ্ভিদ দেখল। এছাড়া সে নদীর তীরে স্যাঁতস্যাঁতে মাটিতে চ্যান্টা, দ্ব্যাগ্র শাখান্বিত বিষমপৃষ্ঠ থ্যালাস গোলাকার চক্রাকারে অবস্থান করতে দেখল। [রাজশাহী বোর্ড ২০১৬ ]

উত্তর

ছত্রাক হলো ইউক্যারিওটিক, ক্লোরোফিলবিহীন, পরভোজী, সমাঙ্গদেহী, অপুষ্পক এবং অযৌন ও যৌন জনন সক্ষম, রেণু উৎপাদনকারী জীব।

উত্তর

হেটারোমর্ফিক জনুক্রম Pteris উদ্ভিদে দেখা যায়। এ জনুক্রমের ক্ষেত্রে স্পোর মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর (n) সৃষ্টি করে যা গ্যামিটোফাইটের প্রথম ধাপ। এ হ্যাপ্লয়েড অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস সৃষ্টি করে। প্রোথ্যালাসে সৃষ্ট আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম এবং এদের ভেতরে সৃষ্ট শুক্রাণু- ডিম্বাণু সবই হ্যাপ্লয়েড। এদের মধ্যে নিষেকের ফলে সৃষ্ট ডিপ্লয়েড উস্পোর ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এর ফলে নতুন স্বভোজী স্পোরোফাইটিক Pteris উদ্ভিদের সৃষ্টি হয়। Pteris এ স্পোরোফাইটিক পর্যায় দীর্ঘ এবং গ্যামিটোফাইট পর্যায় বেশ সংক্ষিপ্ত এবং উভয় পর্যায় আকার-আকৃতিতে ভিন্ন প্রকৃতির এবং স্বতন্ত্র। তাই এরূপ জনুক্রমকে হেটারোমর্ফিক জনুক্রম বলে।

উত্তর

উদ্দীপকের প্রথোমক্ত উদ্ভিদটি অশাখ ও সূত্রাকার যা Ulothrix নামক সমাঙ্গদেহী শৈবালকে নির্দেশ করে। Ulothrix এ বিভিন্ন ধরনের জনন দেখা যায়। নিচে Ulothrix এর যৌন জনন সম্পর্কে আলোচনা করা হলো- Ulothrix একটি ভিন্নবাসী বা হেটেরোথ্যালিক শৈবাল। এর যৌন মিলন আইসোগ্যামাস প্রকৃতির। হোল্ডফাস্ট ছাড়া যেকোনো একটি কোষের প্রোটোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে ৮-৬৪টি অপত্য প্রোটোপ্লাস্ট সৃষ্টি করে। প্রতিটি অপত্য প্রোটোপ্লাস্ট একটি নাসপাতি আকৃতির বাইফ্ল্যাজিলেট গ্যামিটে রূপান্তরিত হয়। একটি ভেসিকল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় এরা অবস্থান করে বলে একে বলা হয় গ্যামিট্যাঞ্জিয়াম। এরা গ্যামিটেঞ্জিয়ামের প্রাচীরে সৃষ্ট ছিদ্রপথে বের হয়ে আসে এবং ভেসিকলের অবলুপ্তির পর মুক্তভাবে সাঁতরে বেড়ায়। দুটি ভিন্ন ফিলামেন্ট হতে দুটি গ্যামিট এসে যৌন মিলন সম্পন্ন করে এবং একটি চার ফ্ল্যাজেলাযুক্ত ডিপ্লয়েড (2n) জাইগোট সৃষ্টি করে। জাইগোট কিছুকাল সচল থাকে এবং পরে বিশ্রামকাল কাটায়। বিশ্রামের পূর্বে এরা প্রচুর খাদ্য সঞ্চয় করে এবং চারদিকে একটি প্রাচীর সৃষ্টি করে। বিশ্রামকাল শেষে এতে মায়োসিস বিভাজন হয় এবং ৪-১৬টি হ্যাপ্লয়েড (n) জুস্পোর সৃষ্টি করে। জাইগোট প্রাচীর বিদীর্ণ হওয়ার মাধ্যমে জুস্পোরগুলো বের হয়ে আসে এবং অঙ্কুরায়ন ও বিভাজনের মাধ্যমে নতুন উদ্ভিদে পরিণত হয়। এভাবে উদ্দীপকের উদ্ভিদটিতে যৌন জনন ঘটে।

উত্তর

উদ্দীপকে আরিয়ান গোমতী নদীর তীরে বেড়াতে গিয়ে প্রবাহমান পানির ধারে এক ধরনের অশাখ-সূত্রাকার উদ্ভিদ দেখে যা Ulothrix নামক শৈবাল। এছাড়া সে স্যাঁতসেঁতে মাটিতে চ্যাপ্টা দ্ব্যাগ্র শাখান্বিত বিষমপৃষ্ঠ থ্যালাস গোলাকার চক্রাকারে অবস্থান করতে দেখল যা ব্রায়োফাইট উদ্ভিদ Riccia। Ulothrix এবং Riccia এর মধ্যে মিল ও অমিল নিচে আলোচনা করা হলো- মিল: Ulothrix সাধারণত পুকুর, নদী, হ্রদ প্রভৃতি জলজ পরিবেশে জন্মায়। Ulothrix এর মতো Riccia জলজ পরিবেশে জন্মাতে পারে। Riccia এর ন্যায় Ulothrix মাটি বা পাথরেও জন্মাতে পারে। Ulothrix এবং Riccia উভয়েই সবুজ ও স্বভোজী। Ulothrix এর যেমন পরিবহন তন্ত্র থাকে না, তেমনি Riccia এরও পরিবহনতন্ত্র থাকে না। Ulothrix এর ন্যায় Riccia এর মূল থাকে না। অমিল: Ulothrix এর দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়, কিন্তু Riccia এর দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। Ulothrix এ হোল্ডফাস্ট থাকে যা এদেরকে কোনো অবলম্বনের সাথে আটকিয়ে রাখতে সাহায্য করে। অপরদিকে Riccia তে আটকে থাকার জন্য রাইজয়েড বিদ্যমান। Ulothrix অঙ্গজ, যৌন ও অযৌন পদ্ধতিতে বংশবিস্তার করে। কিন্তু Riccia এর থ্যালাস পচন ও গলনের ফলে স্পোর নির্গত হয় যার মাধ্যমে এর বংশবৃদ্ধি হয়। Ulothrix এর ফিলামেন্ট শীর্ষদেশ ও পাদদেশ এ দুটি অঞ্চলে বিভক্ত। অপরদিকে Riccia সবুজ ফটোসিনথেটিক অঞ্চল ও বর্ণহীন সঞ্চয়ী অঞ্চলে বিভক্ত। Ulothrix এর জননাঙ্গ বন্ধ্যা কোষপ্রাচীর দ্বারা আবৃত থাকে না, কিন্তু Riccia তে জননাঙ্গ বন্ধ্যা কোষপ্রাচীর দ্বারা আবৃত থাকে। Ulothrix এর জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হতে পারে না অপরদিকে Riccia এর জাইগোট বহুকোষী ভ্রুণ সৃষ্টি করতে পারে। অতএব উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, Ulothrix ও Riccia এর মধ্যে মিল-অমিল দুটোই বিদ্যমান।
HSCBiology 1st PaperChapter 5: শৈবাল ও ছত্রাক
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়। রোগটির লক্ষণ হলো- i. পাতার কিনারায় পানি ভেজা দাগ ii. পচা দুর্গন্ধ বের হয় iii. দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় না নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়। রোগটির জীবাণু কোন জাতীয়?

Dhaka · 2016

  • ভাইরাস
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক
  • শৈবাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মিথোজীবিতার উদাহরণ হলো— i. লাইকেন ii. কোরালয়েড মূল iii. নডিউল নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়- i. '+' চিহ্নিত থ্যালাসে ii. '-' চিহ্নিত থ্যালাসে iii. থ্যালাসের বাইরে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i
  • ii
  • iii
  • i ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শৈবালের বৈশিষ্ট্য হলো— i. স্বভোজী ii. অপুষ্পক iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান- i. সঞ্চিত খাদ্য ii. বর্ণকণিকা iii. কোষপ্রাচীরের গঠন নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাইকেনের ক্ষেত্রে ছত্রাক- i. খনিজ লবণ সরবরাহ করে ii. জননে সাহায্য করে iii. রাইজাইন তৈরি করে নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Agaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?

Barisal · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?

Barisal · 2016

  • ছত্রাক ও ব্যাকটেরিয়া
  • ভাইরাস ও ব্যাকটেরিয়া
  • শৈবাল ও ব্যাকটেরিয়া
  • শৈবাল ও ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?

Jessore · 2016

  • মৃতজীবিতা
  • মিথোজীবিতা
  • পরজীবিতা
  • স্বভোজিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?

Jessore · 2016

  • ১% বোঁর্দো মিশ্ৰণ
  • ১% বার্গেন্ডি মিশ্ৰণ
  • ৩% সোডিয়াম
  • ৩% ম্যাগেনেসিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.লাইকেন কোনটির সহাবস্থান?

Chittagong · 2016

  • শৈবাল—মস
  • ছত্রাক-শৈবাল
  • মস—ছত্রাক
  • শৈবাল—ফার্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে পআয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে পমিথোজীবিতার উদাহরণ হলো— i. লাইকেন ii. কোরালয়েড মূল iii. নডিউল নিচের কোনটি সঠিক?Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়- i. '+' চিহ্নিত থ্যালাসে ii. '-' চিহ্নিত থ্যালাসে শৈবালের বৈশিষ্ট্য হলো— i. স্বভোজী ii. অপুষ্পক iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত নিচশৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান- i. সঞ্চিত খাদ্য ii. বর্ণকণিকা iii. কোষপ্রালাইকেনের ক্ষেত্রে ছত্রাক- i. খনিজ লবণ সরবরাহ করে ii. জননে সাহায্য করে iii. রাইজাAgaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?লাইকেন কোনটির সহাবস্থান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।