উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটির গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ডাক্তার রোগীকে যে উদ্ভিদটি খেতে বললেন সেটি হলো Agaricus বা মাশরুম নামক এক ধরনের ছত্রাক। নিচে Agaricus এর গঠন বর্ণনা করা হলো- Agaricus একটি মৃতজীবী ছত্রাক। এর অগণিত সূত্রাকার শাখা- প্রশাখা বিশিষ্ট যে অংশ জৈব বস্তুর বা মাটির ভেতরে অবস্থান করে তাকে মাইসেলিয়াম বলে। আর ছত্রাকের দৈহিক অংশ হলো এ মাইসেলিয়াম। মাইসেলিয়ামের হাইফিগুলো প্রস্থপ্রাচীর দ্বারা বিভক্ত, সাদাবর্ণের এবং আবাসস্থল হতে খাদ্য শোষণ করে। হাইফার কোষগুলোতে দানাদার প্রোটোপ্লাজম, একাধিক নিউক্লিয়াস, ছোট ছোট গহ্বর এবং সঞ্চিত খাদ্য হিসেবে তেলবিন্দু আছে। হাইফিগুলো পৃথক অথবা কিছুসংখ্যক একসাথে জড়াজড়ি করে সরু চেইন বা দড়ির ন্যায় আকৃতির রাইজোমর্ফ গঠন করে। অপরদিকে মাইসেলিয়াম থেকে উৎপন্ন ছাতার ন্যায় বায়বীয় অংশকে বলে Agaricus-এর ফুটবডি। এটি ছত্রাকের জনন অংশ। এটি মাটি বা আবাদ মাধ্যম থেকে উপরদিকে বাড়তে থাকে। ছত্রাকের আবাদ মাধ্যমের উপরে অবস্থিত বোটাসদৃশ অংশকে স্টাইপ বলে। স্টাইপ সুতার ন্যায় সরু এবং চওড়া ও স্ফীত হাইফা দ্বারা গঠিত। স্টাইপের মাথার দিকে চক্রাকার অংশকে অ্যানুলাস বলে। আবার ফুটবডির উপরের দিকে ছাতার ন্যায় অংশটি হলো পাইলিয়াস। এটি গোলাকার এবং পৃষ্ঠদেশ উত্তল। এর নিচের দিকের ঝুলন্ত পর্দার ন্যায় অংশ বিদ্যমান যা গিল নামে পরিচিত। প্রতিটি গিলে অসংখ্য ব্যাসিডিয়া সৃষ্টি হয়। প্রতিটি ব্যাসিডিয়ামের শীর্ষে আঙুলের ন্যায় চারটি অংশের মাথায় একটি করে ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়। এ স্পোরগুলোই নতুন মাইসেলিয়ামের জন্ম দেয়।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটির গঠন বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর