উক্ত সহাবস্থানটির পরিবেশীয় গুরুত্ব লেখ।
উত্তর: উদ্দীপকে জীববিজ্ঞান শিক্ষক ছাত্রদের সাথে যে জীবটি নিয়ে আলোচনা করেছেন তা হলো লাইকেন। নিচে 'লাইকেনের' পরিবেশীয় গুরুত্ব আলোচনা করা হলো- শুষ্ক পার্বতগাত্র বা মরু অঞ্চলে যেখানে অন্য কোনো জীব জন্মাতে পারে না সেখানে লাইকেন মাটি গঠনে সাহায্য করে। লাইকেন হলো কঙ্করময় মরুভূমির বা বরফ আচ্ছাদিত তুন্দ্রা অঞ্চলের প্রথম প্রাণ। লাইকেন পাথুরে মরুভূমিতে তার নিঃসৃত CO₂ সাথে বৃষ্টির পানি অথবা জলীয়বাষ্প মিশে কার্বনিক এসিড সৃষ্টি হয়। যা পাথর বিচূর্ণ করে। সেখানে লাইকেনের মৃতদেহাবশেষ জমে হিউমাস গঠিত হয়। এ হিউমাসেই পরবর্তীতে উন্নত উদ্ভিদ জন্মানোর জন্য উষর পাথুরে অঞ্চলে মাটির সৃষ্টি করে। আবার সেখানে উন্নত উদ্ভিদ জন্মানোর ফলে বিভিন্ন পশু পাখির আবাসস্থলে পরিণত হয়। কারণ লাইকেন বিভিন্ন কীটপতঙ্গ ও পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এভাবে সেখানে জীববৈচিত্র্য তৈরি হয়। অর্থাৎ উষরভূমি উর্বরভূমিতে রূপান্তরিত হয়। বেশ কিছু লাইকেন বায়ুর দূষণের নিদের্শক হিসেবে বিবেচিত। কিছু লাইকেন আবার বিষাক্ত যা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। কিছু লাইকেন • আবার ঐতিহাসিক স্থাপনায় অথবা ভাস্কর্য জন্মে সৌন্দর্যহানিও করে। যদিও লাইকেনের সামান্য কিছু অপকারী দিক আছে তবুও লাইকেন হলো উদ্ভিদ ক্রমাগমনের সাহসী সৈনিক। লাইকেনই পারে সাহারাকে আমাজানে এবং আলাস্কাকে গ্রীনল্যান্ডে রূপান্তরিত করতে। উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, লাইকেন তথা উদ্দীপকের জীবটি হলো সবুজ বিপ্লবের প্রথম প্রাণ যার পরিবেশীয় গুরুত্ব অবর্ণনীয়।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
উক্ত সহাবস্থানটির পরিবেশীয় গুরুত্ব লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর