শেয়ারFacebookWhatsApp

প্রথম রোগটির কারণসহ প্রতিকারের উপায়গুলো লেখো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগটি হলো আলুর বিলম্বিত ধ্বসা রোগ। এ রোগের কারণ হলো আলু গাছে Phytophthora infestans নামক ছত্রাকের আক্রমণ। এ রোগের প্রতিকারের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। i. আলুর চাষের সময় রোগ মুক্ত আলু বীজ হিসেবে ব্যবহার করা প্রয়োজন। রোগ প্রবণ এলাকা থেকে বীজ আলু সংগ্রহ করা ঠিক নয়। ii. বীজ বপনের আগে ১% বোঁদো মিশ্রণ বা অন্য কোনো ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে ব্যবহার করা দরকার। iii. গাছের দৈর্ঘ্য ৬ ইঞ্চির, বড় হলে বা বয়স এক মাস হলে ১৫ দিন পর পর ছত্রাক রোধক ওষুধ স্প্রে করা প্রয়োজন যাতে রোগ সংক্রমণ হতে না পারে। iv. জমিতে অতিরিক্ত সেচ ও নাইট্রোজেন সার প্রয়োগে রোগ বিস্তার দ্রুততর হয়। এজন্য অতিরিক্ত সেচ ও নাইট্রোজেন সার ব্যবহার পরিহার করতে হবে। v. বর্তমানে বেশ কিছু রোগ প্রতিরোধী জাত আবিষ্কৃত হয়েছে। সংক্রমণ থেকে বাঁচার জন্য এসব রোগ প্রতিরোধী জাত আবাদ করা প্রয়োজন।

HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল

প্রথম রোগটির কারণসহ প্রতিকারের উপায়গুলো লেখো।

উদ্দীপক

গণি মিয়া তার আলু ক্ষেতে গাছের পাতায় মখমলের ন্যায় আস্তরণ ও দূর্গন্ধ লক্ষ করেন এবং ধান ক্ষেতের পাতায় ভেজা, লম্বা দাগ ও আঁঠালো রস জমতে দেখেন।

Barisal · 2017

উত্তর

যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃঅক্ষের সাপেক্ষে এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্রবিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয় তাই হলো পুষ্প প্রতীক।

উত্তর

সামুদ্রিক কোরালের ন্যায় গঠনবিশিষ্ট Cycas -এর মূলকে বলা হয় কোরালয়েড মূল। Cycas-এর প্রধান মূল নষ্ট হয়ে দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট অস্থানিক মূল তৈরি হয়। পরে যা ব্যাকটেরিয়া এবং Nostoc ও Anabaena জাতীয় সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। ফলে এ মূলগুলো সরু না হয়ে সামুদ্রিক কোরালের মতো আকৃতি ধারণ করে। Cycas-এর এ ধরনের মূলকে তখন বলা হয় কোরালয়েড মূল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগটি হলো আলুর বিলম্বিত ধ্বসা রোগ। এ রোগের কারণ হলো আলু গাছে Phytophthora infestans নামক ছত্রাকের আক্রমণ। এ রোগের প্রতিকারের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। i. আলুর চাষের সময় রোগ মুক্ত আলু বীজ হিসেবে ব্যবহার করা প্রয়োজন। রোগ প্রবণ এলাকা থেকে বীজ আলু সংগ্রহ করা ঠিক নয়। ii. বীজ বপনের আগে ১% বোঁদো মিশ্রণ বা অন্য কোনো ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে ব্যবহার করা দরকার। iii. গাছের দৈর্ঘ্য ৬ ইঞ্চির, বড় হলে বা বয়স এক মাস হলে ১৫ দিন পর পর ছত্রাক রোধক ওষুধ স্প্রে করা প্রয়োজন যাতে রোগ সংক্রমণ হতে না পারে। iv. জমিতে অতিরিক্ত সেচ ও নাইট্রোজেন সার প্রয়োগে রোগ বিস্তার দ্রুততর হয়। এজন্য অতিরিক্ত সেচ ও নাইট্রোজেন সার ব্যবহার পরিহার করতে হবে। v. বর্তমানে বেশ কিছু রোগ প্রতিরোধী জাত আবিষ্কৃত হয়েছে। সংক্রমণ থেকে বাঁচার জন্য এসব রোগ প্রতিরোধী জাত আবাদ করা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় রোগটি হলো ধানের ব্লাইট রোগ। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই রোগকে সবচেয়ে ক্ষতিকর রোগ বলে মনে করা হয়। রোগের প্রকোপ অনুযায়ী এই রোগে ধানের ফলন শতকরা ৬০ ভাগ কম হয়। পৃথিবীর ৬০% মানুষের প্রধান খাদ্য হলো ভাত। তাই ধানের এই রোগটি মহামারী আকারে দেখা দিলে খাদ্য স্বল্পতার সৃষ্টি হবে। অধিকাংশ মানুষ না খেয়ে বা একবেলা খেয়ে দিন কাটাবে। এতে তারা অপুষ্টির শিকার হবে বলে তাদের ওজনও হ্রাস পাবে। আবার ধানের পরিমাণ হ্রাস পেলে স্বাভাবিকভাবে অন্যান্য ফসলের উপর চাপ পড়বে, বাজারে ফসলের দাম বৃদ্ধি পাবে। ফলে মুদ্রাস্ফীতির পরিমাণ বাড়বে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। অধিকাংশ মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য শহরমুখী হবে। এতে জনসংখ্যা বৃদ্ধির কারণে পরিবেশে যেমন দূষণ ঘটবে তেমনি কর্মসংস্থানের সুযোগ না পেয়ে অনেকে অপরাধ সংগঠনে সক্রিয় হয়ে উঠবে। তাই বলা যায়, ধানের ব্লাইট রোগ মহামারী আকারে দেখা দিলে জনজীবনের বিভিন্নক্ষেত্রে বিপর্যয় আসতে পারে।
HSCBiology 1st PaperChapter 5: শৈবাল ও ছত্রাক
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়। রোগটির লক্ষণ হলো- i. পাতার কিনারায় পানি ভেজা দাগ ii. পচা দুর্গন্ধ বের হয় iii. দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় না নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়। রোগটির জীবাণু কোন জাতীয়?

Dhaka · 2016

  • ভাইরাস
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক
  • শৈবাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মিথোজীবিতার উদাহরণ হলো— i. লাইকেন ii. কোরালয়েড মূল iii. নডিউল নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়- i. '+' চিহ্নিত থ্যালাসে ii. '-' চিহ্নিত থ্যালাসে iii. থ্যালাসের বাইরে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i
  • ii
  • iii
  • i ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শৈবালের বৈশিষ্ট্য হলো— i. স্বভোজী ii. অপুষ্পক iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান- i. সঞ্চিত খাদ্য ii. বর্ণকণিকা iii. কোষপ্রাচীরের গঠন নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাইকেনের ক্ষেত্রে ছত্রাক- i. খনিজ লবণ সরবরাহ করে ii. জননে সাহায্য করে iii. রাইজাইন তৈরি করে নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Agaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?

Barisal · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?

Barisal · 2016

  • ছত্রাক ও ব্যাকটেরিয়া
  • ভাইরাস ও ব্যাকটেরিয়া
  • শৈবাল ও ব্যাকটেরিয়া
  • শৈবাল ও ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?

Jessore · 2016

  • মৃতজীবিতা
  • মিথোজীবিতা
  • পরজীবিতা
  • স্বভোজিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?

Jessore · 2016

  • ১% বোঁর্দো মিশ্ৰণ
  • ১% বার্গেন্ডি মিশ্ৰণ
  • ৩% সোডিয়াম
  • ৩% ম্যাগেনেসিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.লাইকেন কোনটির সহাবস্থান?

Chittagong · 2016

  • শৈবাল—মস
  • ছত্রাক-শৈবাল
  • মস—ছত্রাক
  • শৈবাল—ফার্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে পআয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে পমিথোজীবিতার উদাহরণ হলো— i. লাইকেন ii. কোরালয়েড মূল iii. নডিউল নিচের কোনটি সঠিক?Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়- i. '+' চিহ্নিত থ্যালাসে ii. '-' চিহ্নিত থ্যালাসে শৈবালের বৈশিষ্ট্য হলো— i. স্বভোজী ii. অপুষ্পক iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত নিচশৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান- i. সঞ্চিত খাদ্য ii. বর্ণকণিকা iii. কোষপ্রালাইকেনের ক্ষেত্রে ছত্রাক- i. খনিজ লবণ সরবরাহ করে ii. জননে সাহায্য করে iii. রাইজাAgaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?লাইকেন কোনটির সহাবস্থান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।