গোবর সারের স্তূপে দৃশ্যমান বস্তুর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত গোবর সারের স্তূপে দৃশ্যমান বস্তুটি হলো । Agaricus একে মাশরুম বলা হয়। নিচে এর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো- Agaricus অর্থনৈতিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটি প্রজাতি ছাড়া Agaricus এর সকল প্রজাতিকে খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। A. brunnescens এবং A. bitorquis সারাবিশ্বে ব্যাপক পরিমাণে বাণিজ্যিকভাবে চাষ হয়। এছাড়া অন্য একটি ভক্ষণযোগ্য মেঠো ছত্রাক হলো A. campestris। সমগ্র বিশ্বে মাশরুমের ব্যাপক চাহিদা থাকায় এবং এর সহজ উৎপাদন পদ্ধতি থাকাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হয়েছে। মাশরুমের ওষুধি মূল্য বহুবিধ। যেমন- এটা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি ডায়াবেটিক রোগীর আদর্শ খাবার। নিয়মিত খেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ নিরাময় হয়। দাঁত ও হাড় গঠনে কার্যকর। ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে। চুলপাকা ও চুলপড়া প্রতিরোধ করে। Agaricus মাধ্যমের জটিল যৌগগুলোকে ভেঙে মাটিকে উর্বর করে তোলে। Agaricus xanthodermus এবং A. silircola বেশ বিষাক্ত কিন্তু প্রাণঘাতী নয়। তবে অন্যান্য মাশরুম অধিক বিষাক্ত যা খেলে মানুষের মৃত্যু হতে পারে। মাশরুম যেখানে জন্মায় সেখানে জৈব বস্তুর ঘাটতি দেখা দেয়। এছাড়া গাছের গুঁড়ি, খড় ও বাঁশের ওপর জন্মে এগুলোর প্রভূত ক্ষতি করে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
গোবর সারের স্তূপে দৃশ্যমান বস্তুর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর