চিত্রের C জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লিখ।
উত্তর: উদ্দীপকে চিত্রের C-তে Ulothrix কে দেখানো হয়েছে, যা একটি শৈবাল জাতীয় উদ্ভিদ। নিচে শৈবালের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- ১. শৈবাল সালোকসংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ। ২. এরা সুকেন্দ্রিক, এককোষী বা বহুকোষী। শৈবালে কখনও সত্যিকার মূল, কাণ্ড ও পাতা সৃষ্টি হয় না অর্থাৎ এরা সমাঙ্গদেহী। ৩. এদের দেহে ভাস্কুলার টিস্যু নেই। এদের জননাঙ্গ এককোষী, বহুকোষী হলে তা কোনো বন্ধ্যা কোষাবরণ দিয়ে বেষ্টিত নয়। ৪. এদের স্পোরাঞ্জিয়া সর্বদাই এককোষী। ৫. এদের জাইগোট স্ত্রীজননাঙ্গে থাকা অবস্থায় কখনও বহুকোষী ভূণে পরিণত হয় না। ৬. শৈবালের কোষপ্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত। ৭. শৈবালের যৌন জনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অথবা উগ্যামাস। ৮. দু'একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
চিত্রের C জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লিখ।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর