মানবজীবনে উদ্দীপকের B জীবটির উপকারিতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত B জীবটি হলো ছত্রাক। নিচে মানবজীবনে ছত্রাকের উপকারিতা বিশ্লেষণ করা হলো- ১. প্রাচীনকাল থেকে মানুষের খাদ্য হিসেবে ও খাদ্য সুস্বাদুকরণের জন্য ছত্রাক ব্যবহার করা হচ্ছে। মাশরুম বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে খাবারের উদ্দেশ্যে ব্যাপক হারে চাষ হচ্ছে। ২. রোগ নিয়ন্ত্রণে যে অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় তার অধিকাংশ ছত্রাক থেকে পাওয়া যায়। প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন Penicillium chrysogenum গণের ছত্রাক থেকে তৈরি করা হয়। ৩. প্রতিদিন যে অসংখ্য জীব মৃত্যুবরণ করে তাদের দেহে পচন সৃষ্টি করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে পরিবেশ দূষণমুক্ত হয়। ৪. বিভিন্ন প্রজাতির ছত্রাক থেকে বাণিজ্যিকভাবে ব্যবহৃত বিভিন্ন জৈব এসিড ও উৎসেচক উৎপাদন করা হয়। ৫. পচনের মাধ্যমে জৈব সার তৈরি এবং ঊষর মরুতে বনায়নে ছত্রাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
মানবজীবনে উদ্দীপকের B জীবটির উপকারিতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর