উদ্দীপকের জীবটি উপকার ভিত্তিক সম্পর্কের অনন্য উদাহরণ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ফটোবায়োন্ট ও মাইকোবায়োন্ট হলো যথাক্রমে শৈবাল ও ছত্রাক। জীব দুটি সম্মিলিতভাবে লাইকেন নামক উদ্ভিদ সৃষ্টি করে। লাইকেন উপকারভিত্তিক সম্পর্ক অর্থাৎ মিথোজীবীতার অনন্য উদাহরণ। নিচে তা বিশ্লেষণ করা হলো- শৈবাল ও ছত্রাকের মিথোজীবিতামূলক সহাবস্থানের মাধ্যমে সৃষ্ট স্বয়ংসম্পূর্ণ থ্যালাস হলো লাইকেন। এক্ষেত্রে সহাবস্থানের ফলে উভয়ই কমবেশি উপকৃত হয়। ছত্রাক শৈবালকে ঘিরে রাখে। ফলে শৈবালের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয় ও অত্যধিক আলো থেকে রক্ষা পায়। ছত্রাক সদস্যটি কার্বন ডাইঅক্সাইড ও পানি বা জলীয় বাষ্প শৈবাল সঙ্গীকে প্রদান করে। শৈবাল এসব পদার্থ সালোকসংশ্লেষণে ব্যবহার করে শর্করা খাদ্য তৈরি করে। ছত্রাক শৈবালের এ খাদ্যের অংশ বিশেষ শোষণ করে কৃতকার্যতার সাথে বেঁচে থাকে। ছত্রাক পরিবেশ থেকে খনিজ পুষ্টি ও পানি শোষণ করে এবং এর অংশবিশেষ শৈবাল গ্রহণ করে। ফলে উভয়েই উপকৃত হয়। লাইকেনের দেহ গঠনে ও শৈবালের প্রতিরক্ষায় ছত্রাক বিশেষ ভূমিকা পালন করে। পক্ষান্তরে শৈবাল খাদ্য দিয়ে ছত্রাককে বাঁচিয়ে রাখে। এভাবেই তারা সহাবস্থান সৃষ্টি করে। উপর্যুক্ত আলোচনা থেকে দেখা যায় লাইকেন শৈবাল ও ছত্রাকের উপকারভিত্তিক সম্পর্ক তথা মিথোজীবিতার অন্য উদাহরণ এবং এরূপ সহাবস্থানের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ লাইকেন প্রকৃতিতে টিকে থাকে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
উদ্দীপকের জীবটি উপকার ভিত্তিক সম্পর্কের অনন্য উদাহরণ- বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর