উদ্দীপকের সৃষ্ট নতুন উদ্ভিদের অন্তর্গঠন লিখ।
উত্তর: উদ্দীপকের সৃষ্ট নতুন উদ্ভিদটি হলো লাইকেন। X ও Y অর্থাৎ শৈবাল ও ছত্রাক মিলিত হয়ে লাইকেন সৃষ্টি হবে। নিচে লাইকেনের অন্তর্গঠন উল্লেখ করা হলো- লাইকেন একটি স্বয়ংসম্পূর্ণ ও বিষমপৃষ্ঠ থ্যালাসবিশিষ্ট উদ্ভিদ। যার প্রস্থচ্ছেদ মাইক্রোস্কোপে দেখা যায় যে, ঊর্ধ্ব কর্টেক্স অঞ্চলটি ছত্রাকের অসংখ্য হাইফি দিয়ে গঠিত। হাইফি অত্যন্ত ঘনভাবে বিন্যস্ত থাকে বলে হাইফির মাঝে কোষ ফাঁক নেই। ফাঁক থাকলেও ফাঁকা স্থানগুলো মিউসিলেজ জাতীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এ অঞ্চল বেশ পুরু ও বহিঃত্বকের মতো কাজ করে। ঊর্ধ্ব কর্টেক্সের পরের অংশটি সবুজ বা নীলাভ সবুজ যেখানে অল্পসংখ্যক হাইফি ও পর্যাপ্ত পরিমাণে শৈবাল থাকে। একটি প্রজাতির লাইকেনে সর্বদা এক ধরনের শৈবাল থাকে। কতকগুলো প্রজাতিতে হাইফি হতে শৈবাল কোষে হস্টোরিয়া প্রবেশ করে। সবুজ অংশ তথা শৈবাল অঞ্চলের নিচে ফাঁকাভাবে বিন্যস্ত থাকে। ছত্রাকের হাইফি দিয়ে গঠিত মেডুলা অঞ্চল। এ অঞ্চলের হাইফি বেশ পুরু। হাইফি থ্যালাসের প্রান্তের দিকে বেশ পাতলা কিন্তু কেন্দ্রীয় অঞ্চলে ঘনভাবে সন্নিবিষ্ট। মেডুলা অঞ্চলের হাইফি শাখা-প্রশাখা বিভিন্ন দিকে বিস্তৃত। মেডুলা অঞ্চলের নিচে নিচে ঘনভাবে সন্নিবিষ্ট এবং থ্যালাসের সাথে উল্লম্বভাবে বা আনুভূমিক তলে বিস্তৃত ছত্রাকের হাইফিকে নিম্ন কর্টেক্স বলে। এ অঞ্চল থেকেই রাইজয়েড সদৃশ উপবৃদ্ধি বা রাইজাইনগুলোর জন্ম হয়। রাইজাইনগুলো লাইকেন থ্যালাসকে অবলম্বনের সাথে সংলগ্ন রাখে এবং খাদ্যরস শোষণ করতে সাহায্য করে। রাইজান হলো দেহের নিম্নাংশে চুলের ন্যায় একটি অঙ্গ, যা মূলের মতো কাজ করে থাকে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
উদ্দীপকের সৃষ্ট নতুন উদ্ভিদের অন্তর্গঠন লিখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর