X ও Y উদ্ভিদ গঠন ও কাজের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত X ও Y হলো যথাক্রমে শৈবাল এবং ছত্রাক। নিচে শৈবাল ও ছত্রাকের মধ্যকার গঠন ও কাজের তুলনামূলক আলোচনা করা হলো- শৈবাল সালোকসংশ্লেষণকারী স্বভোজী উদ্ভিদ অর্থাৎ এদের দেহে। ক্লোরোফিল থাকে। এদের কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন নির্মিত।। অধিকাংশ শৈবাল পানিতে বাস করে এবং এরা আলো ছাড়া অন্ধকারে। বাঁচতে পারে না। শৈবালের খাদ্য শ্বেতসার হিসেবে জমা থাকে। শৈবাল কার্যগত দিক দিয়ে বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। মশক নিয়ন্ত্রণে, পরিবেশ দূষণ রোধে, কৃষিকাজে, জৈব জ্বালানি তৈরি, মাটির বয়স। নির্ণয়, কালচার মিডিয়াম তৈরি ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। এছাড়াও শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মাছ, জলজ স্তন্যপায়ী ও অন্যান্য প্রাণীর খাদ্যের প্রধান উৎস হলো নানা প্রকারের শৈবাল। শৈবাল জলাশয়ে ব্লুম সৃষ্টি করে, রাস্তাঘাট পিচ্ছিলকরণ, স্থাপনার ক্ষতি ইত্যাদি অপকারী কাজ করে থাকে। অন্যদিকে, ছত্রাক সালোকসংশ্লেষণকারী বর্ণহীন অর্থাৎ এদের দেহে কোনো ক্লোরোফিল থাকে না। এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। অধিকাংশ ছত্রাক স্থলে বাস করে এবং আলো ও অন্ধকার উভয় পরিবেশেই বাঁচতে পারে। এদের খাদ্য গ্লাইকোজেন বা তৈলবিন্দু হিসেবে জমা থাকে। কার্যগত দিক দিয়ে ছত্রাক অ্যান্টিবায়োটিক ও ঔষুধ তৈরি, এনজাইম ও জৈব সৃষ্টি, রুটি ও পনির শিল্পে ব্যবহৃত হয়। এছাড়াও ছত্রাক উদ্ভিদ ও প্রাণীর রোগ সৃষ্টি, খাদ্যদ্রব্য পচন ও বিষক্রিয়া, কাঠের পচন ও ক্ষয় ইত্যাদি অপকারী কাজও করে থাকে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল
X ও Y উদ্ভিদ গঠন ও কাজের তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর