শেয়ারFacebookWhatsApp

শৈবাল কেন স্বনির্ভর ব্যাখ্যা কর।

উত্তর: শৈবাল প্রকৃতকোষী, এককোষী অথবা বহুকোষী হয়। এদেরকে মূল, কান্ড এবং পাতায় বিভক্ত করা যায় না।এরা স্বভোজী অর্থাৎ এরা সালোকসংশ্লেষণের মাধ্যমে আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে সক্ষম। খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল নয় বলে এরা স্বনির্ভর।

HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল

শৈবাল কেন স্বনির্ভর ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Jessore · 2019

উত্তর

লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের সহাবস্থান।

উত্তর

শৈবাল প্রকৃতকোষী, এককোষী অথবা বহুকোষী হয়। এদেরকে মূল, কান্ড এবং পাতায় বিভক্ত করা যায় না।এরা স্বভোজী অর্থাৎ এরা সালোকসংশ্লেষণের মাধ্যমে আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে সক্ষম। খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল নয় বলে এরা স্বনির্ভর।

উত্তর

উদ্দীপকের A উদ্ভিদটি হলো শৈবাল। শৈবাল বিভিন্ন উপায়ে বংশবৃদ্ধি করে থাকে । অঙ্গজ, অযৌন এবং যৌন এ তিনটি পদ্ধতিতেই শৈবাল জনন সম্পন্ন করে থাকে। তবে প্রতিকূল পরিবেশে শৈবাল সাধারণত বিভিন্ন স্পোর সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। স্পোরগুলো সাধারণত অযৌন জনন পদ্ধতিতেই তৈরি হয়ে থাকে। নিচে শৈবালটি প্রতিকূল পরিবেশে কিভাবে বংশবৃদ্ধি করে তা বর্ণনা করা হলো- শৈবালের স্পোরাঞ্জিয়ামের ভিতরে ফ্ল্যাজেলাবিহীন, নিশ্চল স্পোর উৎপন্ন হয় ৷ প্রতিকূল পরিবেশে উৎপন্ন এসব অ্যাপ্লানোস্পোর অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল সৃষ্টি করে ।অতিরিক্ত শুষ্কতার সময় অ্যাপ্লানোস্পোর অত্যন্ত পুরু প্রাচীর দ্বারা আবৃত হলে তাকে হিপনোস্পোর বলে । এগুলো অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে বংশবিস্তার করে। প্রতিকূল পরিবেশে,যেমন— অত্যন্ত শুষ্ক পরিবেশে কিছু কিছু শৈবাল মাতৃকোষের প্রোটোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে ফ্ল্যাজেলাবিহীন অপত্য কোষ সৃষ্টি করে। কোষগুলো একটি সাধারণ মিউসিলেজের আবরণ দিয়ে আবৃত থাকে। ফ্ল্যাজেলাবিহীন অপত্য কোষসমূহের এরূপ অবস্থাকে পামেলা দশা বলে। প্রতিকূল পরিবেশে কোনো কোনো শৈবালের দেহকোষ পুরু প্রাচীর দ্বারা আবৃত অবস্থায় প্রচুর খাদ্য সঞ্চয় করে বিশেষ রেণুতে পরিণত হয় যা অ্যাকিনিটি নামে পরিচিত। অনুকূল পরিবেশে অ্যাকিনিটির অঙ্কুরোদগম শুরু হয় এবং নতুন শৈবালের সৃষ্টি হয় । এছাড়া এন্ডোস্পোর, অক্সোম্পোর, হর্মোগোনিয়াম ইত্যাদি মাধ্যমেও প্রতিকূল পরিবেশে শৈবাল বংশ বৃদ্ধি করে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত B হলো ছত্রাক। খাদ্য, শিল্প ও বাণিজ্য, ওষুধ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ছত্রাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।নিচে খাদ্য ও ওষুধ শিল্পে ছত্রাকের গুরুত্ব দেওয়া হলো- খাদ্য শিল্পে : 'মাশরুম' বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ হওয়ায় পৃথিবীর বহুদেশে এটি সুপ্রিয় খাদ্য হিসেবে পরিচিত। বাংলাদেশের বড় বড় হোটেলগুলোতে খাদ্য হিসেবে, বিশেষ করে স্যুপ তৈরিতে মাশরুম ব্যবহৃত হয়। পুষ্টিগত দিক থেকে Agaricus campestris ও Agaricus bisporus অত্যন্ত উঁচু মানের এবং সুস্বাদু। টাটকা মাশরুমে নানা ধরনের ভিটামিন যেমন-থায়ামিন, রিবোফ্লাবিন, Vit-C, D, K ও প্যান্টোথেনিক এসিড পাওয়া যায়। ওষুধ শিল্পে: এতে আঁশ বেশি থাকায় এবং শর্করা ও চর্বি কম থাকায় ডায়াবেটিস রোগীর জন্য একটি আদর্শ খাবার। এতে শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ যেমন-Ca, K, P, Fe ও Cu আছে যা শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করে। যার ফলে গর্ভবতী মা ও শিশুরা এটি নিয়মিত খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।এতে প্রচুর উৎসেচক আছে যা হজমে সহায়ক, খাবারে রুচি বাড়ে এবং পেটের পীড়া নিরাময় করে। এতে লোভাস্টাটিন, এনটাডেনিন ও ইরিটাডেনিন থাকে যা শরীরের কোলেস্টেরল কমানোর জন্য অন্যতম উপাদান। মাশরুম নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রিত থাকে। ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে। সুতরাং বলা যায়, ছত্রাক খাদ্য ও ওষুধ শিল্পে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCBiology 1st PaperChapter 5: শৈবাল ও ছত্রাকJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়। রোগটির লক্ষণ হলো- i. পাতার কিনারায় পানি ভেজা দাগ ii. পচা দুর্গন্ধ বের হয় iii. দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় না নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়। রোগটির জীবাণু কোন জাতীয়?

Dhaka · 2016

  • ভাইরাস
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক
  • শৈবাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মিথোজীবিতার উদাহরণ হলো— i. লাইকেন ii. কোরালয়েড মূল iii. নডিউল নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়- i. '+' চিহ্নিত থ্যালাসে ii. '-' চিহ্নিত থ্যালাসে iii. থ্যালাসের বাইরে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i
  • ii
  • iii
  • i ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শৈবালের বৈশিষ্ট্য হলো— i. স্বভোজী ii. অপুষ্পক iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান- i. সঞ্চিত খাদ্য ii. বর্ণকণিকা iii. কোষপ্রাচীরের গঠন নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাইকেনের ক্ষেত্রে ছত্রাক- i. খনিজ লবণ সরবরাহ করে ii. জননে সাহায্য করে iii. রাইজাইন তৈরি করে নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Agaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?

Barisal · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?

Barisal · 2016

  • ছত্রাক ও ব্যাকটেরিয়া
  • ভাইরাস ও ব্যাকটেরিয়া
  • শৈবাল ও ব্যাকটেরিয়া
  • শৈবাল ও ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?

Jessore · 2016

  • মৃতজীবিতা
  • মিথোজীবিতা
  • পরজীবিতা
  • স্বভোজিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?

Jessore · 2016

  • ১% বোঁর্দো মিশ্ৰণ
  • ১% বার্গেন্ডি মিশ্ৰণ
  • ৩% সোডিয়াম
  • ৩% ম্যাগেনেসিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.লাইকেন কোনটির সহাবস্থান?

Chittagong · 2016

  • শৈবাল—মস
  • ছত্রাক-শৈবাল
  • মস—ছত্রাক
  • শৈবাল—ফার্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে পআয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে পমিথোজীবিতার উদাহরণ হলো— i. লাইকেন ii. কোরালয়েড মূল iii. নডিউল নিচের কোনটি সঠিক?Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়- i. '+' চিহ্নিত থ্যালাসে ii. '-' চিহ্নিত থ্যালাসে শৈবালের বৈশিষ্ট্য হলো— i. স্বভোজী ii. অপুষ্পক iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত নিচশৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান- i. সঞ্চিত খাদ্য ii. বর্ণকণিকা iii. কোষপ্রালাইকেনের ক্ষেত্রে ছত্রাক- i. খনিজ লবণ সরবরাহ করে ii. জননে সাহায্য করে iii. রাইজাAgaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?লাইকেন কোনটির সহাবস্থান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।